১
সূরা আন-নাবা-এর তাফসীর
লেখকঃ আবু আবদুল্লাহ কুরতুবী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
সূরাটি নাযিল হওয়ার প্রেক্ষাপট:
আবু সালিহ রহ. বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, কুরআন অবতীর্ণ হওয়ার সময় কুরাইশরা বসে নিজেদের মাঝে কথা-বার্তা বলত, তাদের কেউ একে সত্যায়ন করত আবার কেউ কেউ একে মিথ্যা বলত, ফলে এ সূরা অবতীর্ণ হয়, আল্লাহ তা‘আলা বলেন, عَمَّ يَتَسَآءَلُونَ؟ “লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে”?
কেউ কেউ বলেন, عم এর অর্থ হচ্ছে কী সম্পর্কে মুশরিকরা বাড়াবাড়ি করছে এবং বিবাদে লিপ্ত রয়েছে ? আল্লাহ তা‘আলার বাণী: عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ (কিয়ামত সংঘটিত হওয়ার) “সেই মহা সংবাদের বিষয়ে” অর্থাৎ তারা ‘মহা সংবাদের বিষয়ে’ জিজ্ঞাসাবাদ করছে عن শব্দটি তিলাওয়াতে থাকা يَتَسَآءَلُونَ -এর সাথে সম্পর্ক রাখে না কেননা, তাহলে استفهام এর আলামত প্রবেশ করা আবশ্যক ছিল ফলে হত عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ (কিয়ামত সংঘটিত হওয়ার) “সেই মহা সংবাদের বিষয়ে”?) যেমন তুমি বল: কতজন মালিক, ত্রিশজন নাকি চল্লিশ জন? ফলে তিলাওয়াতের يَتَسَآءَلُونَ -এর সাথে সম্পৃক্ত নয় মর্মে আমাদের উল্লিখিত বিষয়টি আবশ্যক হত, বরং তা উহ্য আরেকটি يَتَسَآءَلُونَ -এর সাথে সম্পৃক্ত মাহদাওয়ী বলেন, কতিপয় পণ্ডিত ব্যক্তি উল্লেখ করেছেন যে, استفهام (জিজ্ঞাসা) عن এর মাঝে দ্বিতীয়বার সংঘটিত হয়েছে তবে তা উহ্যরূপে যেমন তিনি বলেন, কী সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করছে, সেই মহা সংবাদের বিষয়ে কী? আর এ অবস্থায় তা প্রথম আয়াতের সাথে সম্পৃক্ত ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ হচ্ছে, মহা সংবাদ, বড় খবর।
ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ “যে বিষয়ে তাদের মাঝে মতপার্থক্য আছে” অর্থাৎ এ বিষয়ে তারা পরস্পর মতপার্থক্য করছে, একদল সত্যায়ন করছে আর অপর দল করছে তাতে মিথ্যারোপ।