hadith book logo

সূরা আন-নাবা-এর তাফসীর

লেখকঃ আবু আবদুল্লাহ কুরতুবী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

জাহান্নামীদের সর্বোচ্চ শাস্তির বর্ণনা:

فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا “অতএব এখন স্বাদ গ্রহণ কর, আমরা তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়) ” আবু বারযাহ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করেছিলাম কুরআন মাজীদের সবচেয়ে কঠিন আয়াত কোনটি? তিনি বলেন, فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا “অতএব এখন স্বাদ গ্রহণ কর, আমরা তোমাদের জন্য কেবল শাস্তিই বৃদ্ধি করব (অন্য আর কিছু নয়) ” অর্থাৎ এ বাণীটি আল্লাহর অপর বাণীর অনুরূপ যাতে আল্লাহ তা‘আলা বলেন, ﴿كُلَّمَا نَضِجَتۡ جُلُودُهُم بَدَّلۡنَٰهُمۡ جُلُودًا غَيۡرَهَا ٥٦ ﴾ [ النساء : ٥٦ ] “যখন তাদের গায়ের চামড়া দগ্ধ হবে, আমরা সেই চামড়াকে নতুন চামড়া দ্বারা বদলে দেব”। [সূরা আন-নিসা: [ , আয়াত: ৫৬] আল্লাহ তা‘আলা অপর আয়াতে বলেন, ﴿كُلَّمَا خَبَتۡ زِدۡنَٰهُمۡ سَعِيرٗا ٩٧﴾ [ الاسراء : ٩٧ ] “যখনই তার আগুন নিস্তেজ হয়ে আসবে, আমরা তাদের জন্য অগ্নির দহন শক্তি বৃদ্ধি করে দেব।” [সূরা বনী ইসরাইল, আয়াত: ৯৭]

﴿إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا ٣١ حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا ٣٢ وَكَوَاعِبَ أَتۡرَابٗا ٣٣ وَكَأۡسٗا دِهَاقٗا ٣٤ لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا ٣٥ جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا ٣٦﴾ [ النبا : ٣١، ٣٦ ]

অর্থনুবাদ:

৩১. (অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য। ৩২. বাগান, আঙ্গুর, ৩৩. আর সমবয়স্কা নব্য যুবতী ৩৪. এবং পরিপূর্ণ পানপাত্র। ৩৫. সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা, ৩৬. এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দান। [সূরা নাবা, আয়াত নং ৩১-৩৬]

তাফসীর: