hadith book logo

হিল্লা, তালাক ও ফতোয়া যে কথাগুলো না বললেই নয়

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

ফতোয়া কী?

ফতোয়া হল একটি আরবী শব্দ। ফতোয়া বা ফাতওয়া (আরবী : فتوى‎ ; বহুবচন ফাতাওয়া আরবী : فتاوى‎ ) হলো মতামত, বিধান ও সমাধান, যা কোনো ঘটনা বা অবস্থার প্রেক্ষিতে ইসলামী শরীয়তের দলীলের আলোকে মুফতি বা ইসলামী আইন-বিশেষজ্ঞ প্রদান করে থাকেন।[১] যখন কোনো ব্যক্তি সরাসরি কুরআন ও হাদিসের আলোকে উদ্ভূত সমস্যার সমাধান বের করতে অপারগ হন তখন তিনি মুফতীর কাছে এই বিষয়ের সমাধান চান। এটিকে ইসলামের পরিভাষায় ইসতিফতা (আরবিতে : اِسْتِفْتَاء ) বলে। মুফতি তখন ইসলামী শরি‘আতের আলোকে সমস্যার সমাধান জানিয়ে দেন। এ সমাধান প্রদান করাকে ইসলামের পরিভাষায় ইফতা (আরবীতে: إِفْتَاء ) বলে এবং প্রদত্ত সমাধান বা বিধানটিকে ফতোয়া বলে। যা কুরআন সুন্নাহ তথা ইসলামী শরীয়তের একটি মর্যাদাপূর্ণ পরিভাষা। দীন-ধর্ম সম্পর্কে জিজ্ঞাসার পর একজন দীন ইসলাম সম্পর্কে প্রাজ্ঞ মুফতী কুরআন-হাদীস ও ইসলামী আইন ‎ শাস্ত্র অনুযায়ী যে সমাধান দেন তাই ‘ফতোয়া’। ইসলামী বিধান বর্ণনাকারীকে বলে ‘মুফতী’ আর যে ‎ সকল প্রতিষ্ঠান এই দায়িত্ব পালন করেন তাকে বলে ‘দারুল ইফতা’ [ফতোয়া, কাযা, হদ ও তা‘যীর : পরিচিতি ও কিছু মৌলিক বিধান। মাওলানা আব্দুল মালেক রচিত।]।