১
হিল্লা, তালাক ও ফতোয়া যে কথাগুলো না বললেই নয়
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
ফতোয়ার বিস্তৃতি ও প্রাসঙ্গিকতা
মুসলিম জীবনে ফতোয়ার পরিধি ও বিস্তৃতি খুবই ব্যাপক। একজন মুসলিমের পারিবারিক, রাষ্ট্রিক ও অর্থনৈতিক- এককথায় সর্বক্ষেত্রে ফতোয়ার প্রয়োজন। সালাত, সাওম, হজ, যাকাত, ব্যবসা-বাণিজ্যসহ বিয়ে-তালাক, মীরাছ-উত্তরাধিকার- সর্বত্রই ফতোয়া মুসলিমের জন্য সঠিক সমাধান জানার পথ। সুতরাং ইসলামী জীবনে ফতোয়া এক অপরিহার্য অনুসঙ্গ। এছাড়া একজন মুসলিম খাঁটি মুসলিম হিসেবে টিকে থাকতে পারে না। পারে না আল্লাহর যাবতীয় আদেশ ও নিষেধ পুরোপুরি বাস্তবায়ন করতে।