hadith book logo

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন আরবের অবস্থা ও তাঁর মক্কী জীবন

লেখকঃ মো. আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

খ. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মক্কী জীবন

মহান আল্লাহ মানব জাতিকে সরল-সঠিক পথ প্রদর্শনের জন্য বহু নবী-রাসূলকে প্রেরণ করেছেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মক্কার জীবন ছিল স্নেহ, মায়া-মমতা ও ভালবাসায় ভরপুর। এই মক্কার জীবনের শেষের দিকে তাঁর প্রতি যুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন নেমে আসে। এত অত্যাচারের পরেও তিনি মক্কাবাসিদের প্রতি বিরুপ ভাবাপন্ন হন নি বরং তাদের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল। সুদীর্ঘ ৫২ বছর তিনি মক্কায় অতিবাহিত করেন এবং সেখানেই তাঁর জীবনের অধিকাংশ উল্লেখযোগ্য ঘটনা সংঘটিত হয়।