১
রাসূলের শানে সমসাময়িক ধৃষ্টতা আকার-প্রকৃতি ও নেপথ্য কাহিনী
লেখকঃ নাসের বিন সুলাইমান আল-উমর • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
সমসাময়িক ধৃষ্টতাও আদি ধৃষ্টতার মত :
আদি যুগে পর শ্রীতে কাতর, বিদ্বেষাপন্ন ও হিংসুক জাতি ইহুদি, নাসারাদের পক্ষ থেকে রাসূলের শানে ধৃষ্টতার নগ্ন চরিত্র প্রকাশ পেয়েছে। যেমন ইহুদি ইবনে আশরাফ থেকে; আরো প্রকাশ পেয়েছে মক্কার মুশরিক জাতি থেকে। আজও প্রকাশ পাচ্ছে, সে হিংসুটে ইহুদি, নাসারা এবং মুশরেকদের তরফ থেকে: অথচ তারা কেউ পুরোহিত, কেউ দ্বীনদার রাষ্ট্র পরিচালক, কেই ধর্ম নিরপেক্ষবাদী।
ইসলাম ধর্ম ত্যাগী, নাস্তিক-মুরতাদদের দ্বারাও এ কলঙ্কিত অধ্যায় কম চর্বিত হয়নি। আদি যুগে যেমন ছিল ইবনে খাতাল ও ইবনে আবু সারাহ অবশ্য পরের জন তওবা করে পুনরায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। সমকালীন যুগে প্রকাশ পাচ্ছে সোমালিয়ার মুরদাত নারী ‘আয়ান হারসি’-দের পক্ষ থেকে। আরো প্রকাশ পাচ্ছে ‘ধর্ম ত্যাগী ইরানী মুরতাদদের সংস্থা’-র প্রতিষ্ঠাতা ইহসান জামের পক্ষ থেকে। রাসূল সা. সম্পর্কে যার বক্তব্য: ‘‘তিনি ছিলেন একজন ত্রাস সৃষ্টিকারী ব্যক্তি।’’ তাদের ন্যায় আরো অনেক ধর্ম নিরপেক্ষ গোষ্ঠী ও কমিউনিজমের সদস্য এ হীন কাজে লিপ্ত। যাদের কাজ ইশারা ইঙ্গিত অথবা প্রকাশ্যে-দম্ভে রাসূলের কুৎসা রটনা করা। যখন-ই তারা নিজেদেরকে ধরা ছোঁয়ার বাইরে মনে করে, নিরাপদ মনে করে যে কোনো প্রতিশোধ ও প্রতিবাদ থেকে- তখন-ই তারা ধৃষ্টতা ও স্বেচ্ছাচারিতায় সীমা লঙ্ঘন করে।