১
সমরবিদ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
সৈন্যদের দৈনন্দিন খাদ্য গ্রহণের উপর অনুমান করে শত্রু সংখ্যা নির্ধারণ:
এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর সামরিক জীবনের কূটনীতির প্রমাণ পাওয়া যায়। নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম গ্রেফতারকৃত সেনাদেরকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করলেন। ‘‘তোমরা কে? ‘‘আমরা মক্কী বাহিনীর লোক’’ তোমরা কতজন? ‘‘আমরা জানি না।’’ ‘‘তোমাদের লোকের জন্য প্রতিদিন কয়টি উট জবাই হয়? ‘‘একদিন নয়টি জবাই হলেও পরের দিন ১০ টি। একটি উটের গোশত ১০০ জনের আহার চলে। এ থেকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অনুমান করলেন যে, তাদের সংখ্যা হবে ৯০০ থেকে ১০০০ সৈন্য। বাস্তবে তারা ছিল ৯৫০ জন [ড.মুহাম্মদ হামীদুল্লাহ, জিহাদের ময়দানে রাসূল মুহাম্মদ(সা) অনু: মুহাম্মদ লুতফুল হক , ১ম প্রকাশ, ঢাকা:ই,ফা,বা ১৯৯১।]।