hadith book logo

সমরবিদ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা:

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে যাবতীয় যুলুম-নির্যাতন,অন্যায়-অবিচার অশান্তি-বিশৃঙ্খলা ইত্যাদির মোকাবেলায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেরিত হয়েছিলেন। তিনি আল্লাহর যমীনে দ্বীন প্রতিষ্ঠায় শ্রেষ্ঠ দা‘ঈ ছিলেন। তাঁর সকল প্রচেষ্টা ও সাধনা নিবদ্ধ ছিল আল্লাহর বাণীকে বুলন্দ করার উদ্দেশ্যে। তিনি বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ আবির্ভূত হয়েছিলেন। তাঁর দাওয়াতে যেভাবে মানুষ দীনের সুশীতল ছায়াতলে একত্রিত হয়েছিল, তেমন চরিত্র মাধুর্যে আকৃষ্ট হয়েও অনেক লোক ইসলাম কবুল করেছিলেন। পবিত্র কুরআন এ মহানুভব নেতার চরিত্রের বহিঃপ্রকাশ। কখনও সমাজের অবহেলিত, নিগৃহীত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে, আবার কখনও নিছক দাওয়াতের প্রচার ও প্রসারের জন্য যারা এতে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে অনেক সময় তাঁকে যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল। আর এ সবের কোনো কিছুই নিতান্ত আক্রমনাত্মক ছিল না। এসব যুদ্ধ পরিচালনায় তিনি যেসব নীতি বা বিধি অনুসরণ করেছেন সেগুলোই সমরনীতি। যার মাধ্যমে শত্রুদের থেকে ইসলাম রক্ষায় তিনি যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। তাঁর সমরনীতি বিশ্লেষণ করলে দেখা যায় সে, এগুলো এতো অনন্য বৈশিষ্ট্যমন্ডিত ছিল যে, বিশ্বের ইতিহাসে তাঁর পূর্বে এবং পরে অন্য কোনও সমরনায়কের সমরনীতিতে এসবের মিল পাওয়া যায় না। ফলে তাঁকে নিঃসন্দেহে আমরা শ্রেষ্ঠ সমরনায়ক ও শ্রেণী সমরনীতির প্রবর্তক বলতে পারি। নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রদত্ত হলো: