১
সমরবিদ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
পর্যায়ক্রমে দায়িত্ব প্রদান:
খায়বরে তাদের মোট ৮ টি দুর্গ ছিল। মুসলিমরা তাদের ১৫ দিন অবরোধ করে রেখেছেন। ৮ টি দুর্গের মধ্যে قموص দুর্গটি ছিল সবচেয়ে দুর্ভেদ্য। সে দুর্গটি আলী রাদিয়াল্লাহু ‘আনহু এর হাতে বিজয় হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তকে أسد الله الغالب বলে উপাধি দিয়েছেন কামীস দুর্গটি ঘেরাও করার পর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর মাথাব্যথা আরম্ভ হয়। যার কারণে তিনি আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহুকে এ গোত্রের দায়িত্ব দেন। তিনি জয় করতে পারেন নি। পরের দিন ওমরকে দিলেন। তিনিও ব্যর্থ হলেন তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه সকালে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে ঝাণ্ডা তুলে দিলেন।