hadith book logo

সমরবিদ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

পরিখা খনন:

খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রতিরক্ষা ব্যবস্থায় কোথায় কি ত্রুটি আছে এবং কোথায় পরিখা খনন করতে হবে তা নিরূপণ করেন। পরিখাটি এতখানি চওড়া করেন যে, একটি দ্রুতগামী ঘোড়াও লাফ দিয়ে তা অতিক্রম করতে পারত না। আবার ৩/৪ ফুট গভীর থাকায় কেউ পরিখায় পড়ে গেলেও নিজ প্রচেষ্টায় উঠে আসাও সম্ভব ছিল না। মক্কাবাসীরা এ ধরনের পরিখা যুদ্ধে মোটেও পারদর্শী ছিল না। তাই তারা পরিখা অতিক্রম করতে পারল না।