১
সমরবিদ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখকঃ মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৯
তাবুক অভিযান:
তাবুক যুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন হিরাক্লিয়াস মুসলিম রাষ্ট্র মদীনাকে ধ্বংস করার জন্য এগিয়ে আসছে, তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ১০ হাজার মুজাহিদ নিয়ে মদীনা ও দামেস্কের মধ্যবর্তী স্থানে শিবির স্থাপন করেন। মুসলিম বাহিনীর এ বিরাট আয়োজন দেখে রোমানরা ভীত হয়ে পলায়ন করে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাবুক প্রান্তরে ২০ দিন অবস্থান করেন [এ,এফ,এম আব্দুল মজিদ,রাসূলুল্লাহর (সা)এর সৈনিক জীবন,১ম প্রকাশ, ঢাকা: ই, ফা,বা,১৯৪৬।]। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেখানকার লোকদের নিকট ইসলামের দাওয়াত পেশ করলেন। অনেকেই মুসলিম হলেন এবং دومة الجندل নামক খ্রিষ্টান শাসক কর প্রদান করতে সম্মত হয়। অবশেষে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাগণ বিজয়ীর বেশে মদীনায় ফিরে আসেন।