hadith book logo

সমরবিদ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

মক্কা-অভিযান:

এখন আমরা লক্ষ্য করব মক্কা-অভিযানের দিকে। সেই অভিযানে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যে কঠোর সমরনীতি অনুসরণ করেন নিম্নে সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ।

- এ অভিযানের প্রথমই মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মদীনায় প্রবেশের সবগুলো পথ বন্ধ করে দিলেন।

- প্রত্যেক প্রবেশের পথে সেনা মোতায়েন করলেন।

- গৃহীত প্রস্তুতি সম্পর্কে কোন তথ্য যাতে পাচার হতে না পারে সে জন্য ব্যবস্থা নিলেন।

- সঙ্গী সাথীগণকে শুধু জানিয়ে দিলেন যে গুরুত্বপূর্ণ একটি অভিযান অত্যন্ত নিকটে। তিনি তাদেরকে প্রস্তুতিও নিতে বললেন।

-অভিযান সম্পর্কে আর কোন ব্যাখ্যা দিলেন না।

-অভিযানের লক্ষ্য, সূত্র আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহুর নিকটও ছিল অজানা। এ অভিযান সম্পর্কে তিনি যে কি গোপনীয়তা রক্ষা করেছিলেন এ ঘটনা থেকে তা স্পষ্ট হয়ে ওঠে। আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহু এর নিকট এ অভিযান সম্পর্কে জানতে চান। কোথায় অভিযানে যাবে এবং কখন যাবে- আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহু ও সে সম্পর্কে কিছু জানতেন না।