১
ইসলাম প্রচারে মনোবিজ্ঞানের ভূমিকা
লেখকঃ আব্দুল্লাহ আল-খাতির রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
অনুকুল পরিবেশ তৈরী কর
যে ব্যক্তিকে আপনি সম্বোধন করছেন, তার নিকট গ্রহণযোগ্যতা পেতে এবং আপনার নিশ্চিত প্রভাব বিস্তার করতে হলে অবশ্যই আপনাকে উপযুক্ত সময় নির্বাচন করতে হবে। প্রথমেই নিশ্চিত হয়ে নেবেন-কাংক্ষিত উপদেশ শ্রবনের জন্য সে সম্পূর্ণ প্রস্ত্তত কিনা। আপনি যদি এটা নিশ্চিত হতে না পারেন তাহলে পরিবেশ তৈরী করে তাকে প্রস্ত্তত করে নেন। আর সেটা এভাবেও হতে পারে, যেমন-আপনি তাকে বলবেন, আচ্ছালামু আলাইকুম। উত্তরে সে আপনাকে স্বাগতম...ধন্যবাদ বলবে। এখন আপনি তার সঙ্গে ইসলামের ক্ষুদ্র একটি বিষয়-সালামের শিক্ষা দেয়ার মাধ্যমে আলোচনা শুরু করতে পারেন-তার নিকট স্পষ্ট করে দেবেন যে, অপেক্ষাকৃত উত্তম বাক্যে সালামের উত্তর প্রদান একজন মুসলমানের অন্যতম দায়িত্ব। সে ক্ষেত্রে স্বাগতম, মারহাবা ইসলামী সালাম এর সমকক্ষ নয়। আল্লাহ তাআলা এরশাদ করেন:
وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا
‘‘আর তোমাদেরকে যদি সালাম দেয়, তাহলে তোমরাও তাকে সালাম দাও; তার চেয়ে উত্তম পন্থায় অথবা তারই মত করে।’’ [সূরা আন-নিসা, আয়াত - ৮৬] আপনি এর দ্বারা আলোচনার পথ তৈরী করে নেবেন এবং ভালবাসার রশি শক্ত করে বেধে নেবেন। এরপর আপনি উপদেশ প্রদান করতে পারবেন। এভাবে আপনি তার নিশ্চিত গ্রহণযোগ্যতা পাবেন।