hadith book logo

ইসলাম প্রচারে মনোবিজ্ঞানের ভূমিকা

লেখকঃ আব্দুল্লাহ আল-খাতির রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ভূমিকা

সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য অবশ্যই। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর নিকট-ই সাহায্য চাই। আমরা মনের কুমন্ত্রনা ও মন্দ আমল থেকে আল্লাহর নিকট পানাহ্ চাই। আল্লাহ তা’আলা যাকে হেদায়েত দান করেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। পক্ষান্তরে যাকে তিনি বিপথগামী করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আল্লাহর নিকট কামনা করি এমন ঈমান, যার পশ্চাতে কুফরী নেই; সত্যের উপর এমন দৃঢ়তা, যার পাছে বিচ্যুতি নেই; আরো কামনা করি উপকারী সে ইলম, যার পর মুর্খতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোন মা’বুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসুল। আল্লাহ তা’আলা তাঁর উপর, তাঁর পরিবার-পরিজন ও সাহাবীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।

এটি একটি ক্ষুদ্র রচনা। এর আলোচ্য বিষয় ‘মনোবিজ্ঞানকে ইসলামের দাওয়াতে ব্যবহার করার পদ্ধতি।’ আল্লাহ তা’আলার নিকট কামনা করি, তিনি যেন এর আলোচ্য বিষয় দ্বারা বিপুল সংখ্যক জ্ঞানপিপাসুদের তৃষ্ণা মেটান। আল্লাহর অনুগ্রহে আমরা সত্য ও তাওহীদের বাণী সমুন্বত করার সু-মহান প্রচেষ্টায় নিয়োজিত।

এ পুস্তকে আরো আলোকপাত করা হবে পাশ্চাত্য দেশসমুহ থেকে আহরিত মানববিজ্ঞান সম্পর্কে। যেমন : মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সংগঠন বিজ্ঞান ও যোগাযোগ বিদ্যা প্রভৃতি। এ ধরনের বিষয়ের মধ্য থেকে আমাদের উপকারের স্বার্থে পরিত্যাজ্য ও গ্রাজ্যের পরিমানও বিবেচনা করা হবে। সাথে সাথে এগুলো গ্রহণের উদ্দেশ্য এবং এর লাভ ক্ষতির হিসেবও কষা হবে।

আমরা লক্ষ্য করছি, মুসলিম যুবসম্প্রদায় পাশ্চাত্য শিক্ষার আদ্যপান্ত আত্মস্থ করত পাঠক মহলকে সন্দিহান বিষয়-বস্ত্ত থেকে পরিচ্ছন্ন রাখতে সক্ষম হচ্ছে। তবে কেন আমরা এ শিক্ষা-দীক্ষার উপকারী-উপাদেয় ও ইতিবাচক বিষয়গুলো এবং অভিজ্ঞতা প্রসূত তথ্যাদি ইসলামের স্বার্থে ব্যবহার করা থেকে বিরত থাকব!?