hadith book logo

ইসলাম প্রচারে মনোবিজ্ঞানের ভূমিকা

লেখকঃ আব্দুল্লাহ আল-খাতির রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

মনোবিজ্ঞান কি?

মনোবিজ্ঞান হচ্ছে, আমাদের পূর্ববর্তী বিজ্ঞানীদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের সার-নির্যাসের অপর নাম। যারা আমাদেরকে সুনির্দিষ্ট অভিজ্ঞতা উপহার দিয়েছেন, অভিজ্ঞতার ফলাফল লিপিবদ্ধ করে রেখেছেন; যাতে করে উত্তরসুরীরা এ সকল বিষয় থেকে উপকৃত হতে পারে। আর এমনিভাবে অভিজ্ঞতা অর্জন অব্যাহত ছিল। এবং প্রত্যেকেই অর্জিত অভিজ্ঞতা ও তাদের গবেষণা ও অভিজ্ঞতার নির্যাস লিখে রাখতেন। তাদের নিজেদের ও অন্যদের ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে অবহিত করে দিতেন। উক্ত ত্রুটি-বিচ্যূতি, অভিজ্ঞতা ও তার পুর্নাঙ্গ ফলাফল বিজ্ঞানগ্রন্থে লিপিবদ্ধ করে রাখতেন। যাতে মনোবিজ্ঞানীরা সেখান থেকে উপকৃত হতে পারেন।

সম্প্রতিকালে অধিকাংশ মানুষের মধ্যে লিঙ্গ সংশ্লিষ্ট সমস্যায় সৃষ্ট সন্দেহ নিরসনের জন্য তারা গভীর ভাবে পাঠ দিচ্ছেন। বরং এখনোও অধিকাংশ মনোবিজ্ঞানিরা ‘ফ্রয়েড’ এর দর্শনে অতৃপ্ত ও অসন্তুষ্ট; কারণ তিনি তার দর্শনে অধিকাংশ সমস্যার কারণ নির্ণয় করেছেন লিঙ্গের মাঝে যোগসুত্রকে। যেহেতু ‘ফ্রয়েড’ শুধুমাত্র মুষ্টিমেয় রোগীর উপর কয়েকটি পরীক্ষা চালিয়েই এ দর্শন চয়ন করে, অতঃপর সে তার ধারণাকে সকল মানুষের জন্য প্রচলন করতে শুরু করে। তাই তার দর্শন সকল মানুষের জন্য প্রযোজ্য নয়