১
পিতামাতার অবাধ্যতা কারণ, কিছু বাহ্যিক চিত্র ও প্রতিকারের উপায়
লেখকঃ শাইখ মুহাম্মদ ইবন ইবরাহীম আল-হামাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
প্রথমত: বিবাহিত ছেলের ভূমিকা:
বিবাহিত ছেলে তার স্ত্রী ও পিতামাতার মাঝে সমন্বয় করার ক্ষেত্রে যে সহায়ক ভূমিকা পালন করবে তা নিম্নরূপ:
(ক) পিতামাতার সেবা-যত্ন করা ও তাদের মেজাজ অনুধাবন করা: আর এটার মানে হল বিয়ের পরেও তাদের সাথে সদ্ব্যবহার অব্যাহত রাখা এবং পিতামাতার সামনে তার স্ত্রীর প্রতি ভালবাসার বিষয়টি প্রকাশ না করা— বিশেষ করে তার পিতামাতা উভয়ে অথবা তাদের কোনো একজন যখন তীক্ষ্ন মেজাজের হয়ে থাকে। কারণ, সে যখন তাদের সামনে এটা প্রকাশ করবে, তখন ক্রোধে তাদের অন্তর পূর্ণ হয়ে যাবে এবং তাদের মাঝে ঈর্ষার জন্ম দিবে, বিশেষ করে মায়ের মনে।
অনুরূপভাবে তার কর্তব্য হল তার পিতামাতার সাথে কোমল আচরণ করা; আর তাদেরকে সন্তুষ্ট করা ও তাদের মন পাওয়ার জন্য আগ্রহ সহকারে চেষ্টা করা।
(খ) স্ত্রীর প্রতি ইনসাফপূর্ণ আচরণ করা: আর এটা সম্ভব হবে তার অধিকার সম্পর্কে জানার মাধ্যমে এবং তার সম্পর্কে তার পিতামাতার পক্ষ থেকে যা শুনবে, তার সবকিছু গ্রহণ না করার মাধ্যমে; বরং তার দায়িত্ব হল তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করা এবং তার সম্পর্কে উত্থাপিত অভিযোগের সত্যতা ও যথার্থতা যাচাই করা।
(গ) পরস্পরের মধ্যে ভালবাসা ও আন্তরিকতা তৈরি করা: উদাহরণস্বরূপ সে তার স্ত্রীকে উপদেশ দিবে তার পিতামাতাকে বিভিন্ন ধরনের হাদিয়া বা উপহার সামগ্রী প্রদান করার জন্য, অথবা সে নিজেই কিছু উপহার সামগ্রী ক্রয় করবে এবং তা তার স্ত্রীকে দিয়ে বলবে তা পিতামাতাকে প্রদান করার জন্য— বিশেষ করে মাকে প্রদান করার জন্য; কেননা, এটা এমন জিনিস, যা মনকে বিগলিত করে, আস্তে আস্তে ক্রোধ বা বিদ্বেষ দূর করবে, ভালবাসার আমদানি করবে এবং তার খারাপ ধারণাকে মিথ্যা প্রমাণিত করবে।
(ঘ) স্ত্রীর সাথে বুঝাপড়া বা সমঝোতা করা: সুতরাং সে তাকে উদাহরণস্বরূপ বলবে, আমার পিতামাতা এমন এক অংশ, যা আমার থেকে বিভক্ত বা বিচ্ছিন্ন হওয়ার নয়; আর আমার অনুভূতি শক্তি যদি কখনও ক্ষীণও হয়ে যায়, তবুও আমি কিছুতেই তাদের অবাধ্য হব না এবং তাদের কোনো অপমান আমি কখনও সহ্য করব না। আর আমার পিতামাতার ব্যাপারে তোমার ধৈর্যধারণ ও তাদেরকে তোমার সেবা-যত্ন করার দ্বারাই তোমার প্রতি আমার ভালোবাসা উত্তর উত্তর বৃদ্ধি পাবে।
অনুরূপভাবে সে তার স্ত্রীকে স্মরণ করিয়ে দিবে যে, সেও অচিরেই কোনো একদিন মা হবে; আর কখনও কখনও তার পিতামাতার সাথে তার অবস্থার অনুরূপ অবস্থা তার জীবনেও আসতে পারে, তখন কি তার সাথে অনুরূপ আচরণ করাটাকে সে পছন্দ করবে? অনুরূপভাবে তাকে আরও স্মরণ করিয়ে দিবে যে, নিশ্চয় কলহ বা কঠোরতা কোনো কাজ বা বিষয়ের শুধু কঠোরতা ও জটিলতাই বৃদ্ধি করে; আর কোনো কিছুর মধ্যকার কোমলতা শুধু তাকে সৌন্দর্য দান করে এবং অনুরূপভাবে ইত্যাদি ইত্যাদি [দেখুন: লেখক (মুহাম্মদ ইবন ইবরাহীম আল-হামাদ), ‘মিন আখতাইল আযওয়াজ’ ( من أخطاء الأزواج ), পৃ. ৫ - ৯]।