১
পিতামাতার অবাধ্যতা কারণ, কিছু বাহ্যিক চিত্র ও প্রতিকারের উপায়
লেখকঃ শাইখ মুহাম্মদ ইবন ইবরাহীম আল-হামাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
অবাধ্যতার সংজ্ঞা
অবাধ্যতাকে আরবীতে العقوق বলা হয়। অর্থাৎ অবাধ্য হওয়া, অমান্য করা। শব্দটি " البر "(তথা সদ্ব্যবহার) শব্দের বিপরীত অর্থবোধক শব্দ; ইবনু মানযূর রহ. বলেন: এর অর্থ হচ্ছে, সে তার পিতার আনুগত্যের লাঠি ভেঙ্গে ফেলল; আর সে তার পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করল এবং সে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেনি। [লিসানুল আরব: ১০/২৫৬]
তিনি আরও বলেন: হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মাতাগণের অবাধ্য হতে নিষেধ করেছেন; আর العقوق (অবাধ্য হওয়া) শব্দটি " البر "(সদ্ব্যবহার) শব্দের বিপরীত অর্থবোধক শব্দ; যা মূলত " العق "শব্দ থেকে এসেছে; অর্থ: ভেঙ্গে ফেলা; কর্তন করা বা ছিন্ন করা। [লিসানুল আরব: ১০/২৫৭]