১
পিতামাতার অবাধ্যতা কারণ, কিছু বাহ্যিক চিত্র ও প্রতিকারের উপায়
লেখকঃ শাইখ মুহাম্মদ ইবন ইবরাহীম আল-হামাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
সদ্ব্যবহারের কিছু নমুনা কাহিনী
পূর্বে আমরা পিতামাতার আনুগত্য ও তাঁদের সাথে সদ্ব্যবহারের বিষয়ে আলোচনা করেছি; আরও আলোচনা করেছি এমন সব আদব বা শিষ্টাচার সম্পর্কে, আমাদের জন্য তাঁদের সাথে যেসব আদব রক্ষা করা যথাযথ ও একান্তভাবে কাম্য; আরও আলোচনা করেছি এমন সব উপায়, যেগুলো পিতামাতার সাথে সদ্ব্যবহারে সহায়তা করে। সুতরাং এসব আদব রক্ষা করাটা আমাদের জন্য কতই না উপযুক্ত! আর ঐসব উপায় গ্রহণ করাটা আমাদের পক্ষে কতটাই না যথাযথ! ফলে আমরা অবশ্যই ঐসব পুণ্যবান ও ভাল মানুষের কাতারে শামিল হতে পারব, যাঁরা যখন তাঁদের রবকে ডাকে, তখন তিনি তাঁদের ডাকে সাড়া দেন এবং তাঁরা যখন তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তখন তিনি তাঁদেরকে ক্ষমা করে দেন।
অতঃপর এ ব্যাপারে নবী ও রাসূলগণের মধ্যে এবং আমাদের আজকের দিন পর্যন্ত তাঁদেরকে যারা যথাযথভাবে অনুসরণ করেছে তাদের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ; কেননা, তাঁরা পিতামাতার আনুগত্য ও তাঁদের সাথে সদ্ব্যবহার করার প্রশ্নে অতি চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন; ফলে আল্লাহ তা‘আলা তাঁদের মর্যাদাকে ইহকাল ও পরকাল উভয় জগতে সমুন্নত করেছেন এবং স্থায়ীভাবে তাঁদের স্মরণকে উন্নত করে রেখেছেন।
আপনার উদ্দেশ্যে নিম্নে এমন কতগুলো সুরভিত নমুনা বা দৃষ্টান্ত ও চমৎকার কাহিনী পেশ করা হল, যা তার সুগন্ধ ছড়াবে যুগ যুগ ধরে ঐসব পুণ্যবান ভাল মানুষের জন্য, যাদেরকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার তাওফীক দেওয়া হয়েছে; আশা করা যায় এসব দৃষ্টান্ত ও কাহিনী আমাদের প্রাণে উত্তম ও কল্যাণকর দিকগুলো আন্দোলিত করবে এবং সৎকর্ম ও (পিতামাতার) আনুগত্যের দিকে ধাবিত করবে।