hadith book logo

আল্লাহ তাআলার দশ অসিয়ত

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

নবম অসিয়তঃ আল্লাহর সাথে অঙ্গীকার পুরণ করা

وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا

আল্লাহর সাথে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে

রব হিসাবে ও উপাস্য বা ইলাহ হিসাবে আল্লাহর সাথে সকল ওয়াদা পুরণ করতে হবে। যে সকল বিষয় এ দশ অসিয়তের মধ্যে উল্লেখ করা হয়নি তার সকল এ নবম অসিয়তে অন্তর্ভুক্ত হয়ে গেল। যা কিছু আল্লাহ আদেশ করেছেন, তা করা এবং যা করতে নিষেধ করেছেন, তা বর্জন করা হল আল্লাহর সাথে ওয়াদা পুরণ। যেমন সুদ খাওয়া থেকে বিরত থাকা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, চুরি করা, মিথ্যা বলা ইত্যাদি থেকে বিরত থাকা হল আল্লাহর সাথে ওয়াদা।

এ আয়াতের চারটি অসিয়ত শেষে আল্লাহ তাআলা বললেন,

ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

‘‘তোমাদেরকে তিনি অসিয়ত করলেন, তোমরা যেন মনে রেখ ও উপদেশ গ্রহণ কর।’’