১
বাংলাদেশে ইসলামি শিক্ষানীতির রূপরেখা
লেখকঃ আবদুস শহীদ নাসিম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
১. জ্ঞানের মূল উৎস আল্লাহ তাআলাঃ
রসূলের শিক্ষানীতির প্রথম কথাই হলো, জ্ঞানের প্রকৃত উৎস আল্লাহ তাআলা। মানুষ ও নিখিল বিশ্বের স্রষ্টা মহান আল্লাহই সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস ও প্রকৃত মালিকঃ
قُلْ اِنَّمَا الْعِلْمُ عَنْدَ اللهِ ـ ( الملك : 26 الاحقاف : 23(
হে নবী বলুন ! আল্লাহই সমস্ত জ্ঞানের মালিক (সূরা মূলক : ২৬, আহকাফ : ২৩)
وَاللهُ عَلَيْمُ حَكِيْمٌ ـ ( النساء : 26(আল্লাহ মহাজ্ঞানী, মহা প্রজ্ঞাময় [সূরা নিসা : ২৬]
গোপন-প্রকাশ্য, দৃশ্য-অদৃশ্য, মূর্ত-বিমূর্ত সব কিছুর জ্ঞান তাঁর কাছে রয়েছে এবং একমাত্র তাঁরই কাছে আছে: هُوْ اللهُ الَّذِىْ لاَ اِلَهَ هُوْ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ـ ( الحشر :22(
তিনিই আল্লাহ, যিনি ছাড়া আর কোন ইলাহ নেই এবং যিনি দৃশ্য অদৃশ্য সমস্ত জ্ঞানের অধিকারী। [সূরা হাশর : ২]
মানুষ এতোই সীমিত জ্ঞানের অধিকারী যে, তাঁর অসীম জ্ঞান সীমার নাগালের ধারে কাছেও পৌঁছুতে সক্ষম নয়। তবে যিনি ইচ্ছে করে মানুষকে যতোটুকু জ্ঞান দান করতে চান, সে কেবল ততোটুকুই জানে :
وَلاَ يُحِيْطُوْنَ بِشَئٍ مِنْ عِلْمِهِ اِلاَّ بِمَا شاَءَ ـ ( البقرة :255)
তাঁর জ্ঞাত বিষয়ের কোনো কিছুই মানুষ নিজের আয়ত্বাধীন করতে পারেনা, তবে তিনি যতটুকু চান। [সূরা বাকারা: ২৫৫]মানুষকে তিনিই জ্ঞান দান করেন। তবে মানুষকে তিনি সামান্য জ্ঞানই দান করেছেন :
وَمَا اُوْتِيْتُمْ مِنْ الْعِلْمِ اِلاَّ قِلَيْلاً ـ ( الاسراء :85(
তোমাদের জ্ঞানের কোনো অংশ দেয়া হয়নি, তবে সামান্য মাত্র। [সূরা বনি ইসরাইল : ৮৫]
তাই, মানুষের কর্তব্য তাঁর কাছেই জ্ঞানের জন্যে আরাধনা করা:
وَقُلْ رَبّ زَدْنِىْ عِلْمًا ـ ( طه : 114(
বলোঃ প্রভু! আমাকে আরো অধিক জ্ঞান দাও। [সূরা তোয়াহা : ১১৪]