hadith book logo

বাংলাদেশে ইসলামি শিক্ষানীতির রূপরেখা

লেখকঃ আবদুস শহীদ নাসিম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

৩. আসল শিক্ষক নবী নিজে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছেন, তার মূল শিক্ষক তিনি নিজেই। কী শিক্ষা দিতে হবে? এসব ব্যাপারে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আদর্শ। তাকেঁই আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। শিক্ষার সকল দিক ও বিভাগে অনুসরণ করতে হবে তাঁরই পদাংক:

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلَ اللهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِمِنْ كَانَ يَرْجُوْا اللهَ وَالْيَوْمَ الاَخِرَ ـ ( الاحزاب : 21(

তোমাদের জন্যে আল্লাহর রসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম নমুনা। ঐ ব্যক্তির জন্যে, যে আল্লাহ ও পরকালের প্রতি আশাবাদী। [সূরা আহযাব : ২১]

তিনি শুধু নমুনাই নন। বরং মুমিনদের পক্ষে তাঁর নমুনা গ্রহণ করা ছাড়া গত্যন্তর নেই। জীবনের সবকিছু গ্রহণ বর্জন করতে হবে কেবল তাঁর শিক্ষার ভিত্তিতে :

وَمَا آَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ﴿7﴾ ( الحشر : 7(

রসূল তোমাদের যা দেয় তাই গ্রহণ করো যা বর্জন করতে বলে, তা থেকে বিরত থাকো। [সূরা হাশর : ৭]

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمْ اللهَ ـ ( ال عمران :31)

হে নবী! তাদের বলো : তোমরা যদি সত্যিই আল্লাহর প্রতি ভালবাসা পোষণ করো, তবে আমাকে অনুসরণ করো।আল্লাহ তোমাদের ভালবাসবেন। [সূরা আলে ইমরান : ৩১]