hadith book logo

বাংলাদেশে ইসলামি শিক্ষানীতির রূপরেখা

লেখকঃ আবদুস শহীদ নাসিম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

গ্রন্থকারের কথা

বাংলাদেশের প্রচলিত শিক্ষানীতি আদর্শিক দিক দিয়ে দুই ধারায় বিভক্ত। একটি ধারার আদর্শিক ভিত্তি হলো সেক্যুলারিজম, জাতীয়তাবাদ ও বস্তুবাদী প্রগতিবাদ। এ ধারায় সেক্যুলার টাইপের ধর্ম শিক্ষাকে লেজুড় হিসেবে জুড়ে দেয়া হয়েছে। অপরটি হলো ধর্মীয় ধারা।

প্রথম ধারার শিক্ষা আমাদের ছাত্র ও শিক্ষিত জনগোষ্ঠীকে বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও নৈতিক দিক থেকে দেউলিয়া ও মেরুদণ্ডহীন করে ছাড়ছে। আর দ্বিতীয় তথা দীনি ধারার শিক্ষা একদিকে যেমন পূর্ণাঙ্গ ইসলামি শিক্ষা নয়, তেমনি আধুনিক বিশ্ব পরিচালনার উপযুক্ত ও দক্ষ লোক তৈরি করতে ব্যর্থ। তাই বাংলাদেশের জন্য প্রয়োজন এমন একটি শিক্ষানীতি, যা একদিকে হবে ইসলামি জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ জ্ঞান দানকারী, গবেষক ও মুজতাহিদ উৎপাদনকারী এবং ইসলামের শাশ্বত মূল্যবোধের ভিত্তিতে সর্বোত্তম নৈতিক চরিত্র নির্মাণকারী। অপরদিকে এ শিক্ষানীতি হবে যুগ চাহিদার ভিত্তিতে জীবনের সকল ক্ষেত্রে দক্ষ ও যোগ্য জনশক্তি সরবরাহকারী।

বাংলাদেশের এমন একটি শিক্ষানীতি এখনো গুণীজনের স্বপ্নই থেকে গেলো। এ পুস্তিকায় সেই স্বপ্নের শিক্ষানীতিরই একটি প্রস্তাব ও রূপরেখা পেশ করা হলো। যথাযথ কর্তৃপক্ষ ও বিদগ্ধজনের দৃষ্টি আকর্ষণের মধ্যেই এর স্বার্থপরতা।

আবদুস শহীদ নাসিম