hadith book logo

বাংলাদেশে ইসলামি শিক্ষানীতির রূপরেখা

লেখকঃ আবদুস শহীদ নাসিম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

ইসলামি শিক্ষানীতিঃ একটি মৌলিক প্রস্তাবনা

বাংলাদেশ মুসলমানের দেশ । এখানকার ৮৭% জন নাগরিক মুসলিম। এদেশের মুসলিমরা তুলনামূলকভাবে অধিকতর ইসলাম প্রিয়। এখানকার মুসলমানরা আল্লাহ, আল্লাহর রাসূল ও ইসলামের নিদর্শনাবলীর জন্যে প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। ইসলামি শিক্ষা ব্যবস্থা এদেশের মানুষের প্রাণের দাবি। ইসলামি শিক্ষানীতি চালু করার ক্ষেত্রে এখানে কোনো সমস্যাও নেই। কারণ:

১. বাংলাদেশের রাষ্ট্রধর্ম হলো ইসলাম।

২. বাংলাদেশের সংবিধানের ৮ (১ক) অনুচ্ছেদ সুস্পষ্টভাবে ঘোষিত হয়েছেঃ সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি।

৩. এদেশের মুসলমানরা কাজেও ইসলামের ভক্ত-অনুরক্ত এবং ইসলামের জন্যে জান দিতোও প্রস্তুত।

৪. এদেশের ৮৭% জন নাগরিক মুসলমান।

৫. এদেশের মানুষ ইসলামের অবমাননা বরদাশত করে না।

৬. এদেশের রাষ্ট্র প্রধান, সরকার ও সরকার প্রধান সকলেই মুসলমান।

৭. প্রায় সবগুলো রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও মুসলমান।

৮. মানুষের বস্তুগত ও আত্মিক মুক্তি ও উন্নতির ক্ষেত্রে যে ধর্মের বিকল্প নেই, একথা আজ প্রকৃতি বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী এবং অনেক রাষ্ট্র নায়ক কর্তৃক স্বিকৃত হয়েছে। আর ধর্মের ক্ষেত্রে ইসলামই যে সর্বাধিক উদার, বাস্তব, পূর্ণাঙ্গ ও প্রগতিশীল একথাও স্বীকৃত হয়েছে।

৯. তাছাড়া যেহেতু, মূলতই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের সকল দিক ও বিভাগের মূলনীতি ও নির্দেশনা এতে রয়েছে এবং এটি একটি উদার ও সার্বজনীন ব্যবস্থা।

১০. এটি স্বয়ং মানুষের স্রষ্টা মহান আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ।

১১. ইসলামি শিক্ষানীতি অবশ্যি ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতে প্রণীত হওয়া একান্ত জরুরি।