hadith book logo

কুরআন ও সুন্নাহ’র আলোকে আযান ও ইকামত

লেখকঃ সাঈদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

নয়: আযানের পর মসজিদ থেকে বের হওয়ার বিধান:

যার ওপর সালাত ওয়াজিব, আযানের পর মসজিদ থেকে তার বের হওয়া কোনো কারণ ব্যতীত অথবা ফিরে আসার নিয়ত ব্যতীত হারাম। কারণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জনৈক ব্যক্তিকে বলেন, যে আযানের পর মসজিদ থেকে বের হয়েছিল:

«أما هذا فقد عصى أبا القاسم » .

“এ ব্যক্তি আবুল কাসেম তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ‎‎ নাফরমানি করল”। [সহীহ মুসলিম, হাদীস নং ৬৫৫।] ইমাম তিরমিযি রাহিমাহুল্লাহু বলেন, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ‎‎ সাহাবী ও তার পরবর্তী লোকদের আমল অনুরূপ ছিল, অর্থাৎ আযানের পর কোনো কারণ ব্যতীত মসজিদ থেকে কেউ বের হবে না অথবা অযুর জন্য অথবা অন্য কোনো জরুরি কাজ ব্যতীত মসজিদ থেকে বের হবে না”। [তিরমিযী, হাদীস নং ২০৪।]