hadith book logo

কুরআন ও সুন্নাহ’র আলোকে আযান ও ইকামত

লেখকঃ সাঈদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ভূমিকা

সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট সাহায্য চাই এবং তাঁর নিকট ইস্তেগফার করি। আমরা আমাদের কু-প্রবৃত্তি ও বদ আমলের অনিষ্ট থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি যাকে হিদায়াত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর তিনি যাকে গোমরাহ করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক তাঁর কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তার ওপর, তার পরিবার ও সাহাবীদের ওপর এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করবে, তাদের সবার ওপর কিয়ামত পর্যন্ত দুরূদ ও সালাম বর্ষণ করুন।

অতঃপর, বক্ষ্যমাণ রচনা আযান ও ইকামত সম্পর্কে ছোট পুস্তিকা, যেখানে আমি সংক্ষেপে আযান ও ইকামতের হুকুম, অর্থ, ফযীলত এবং আযানের নিয়ম ও মুয়াজ্জিন সাহেবদের আদব ইত্যাদি নিয়ে আলোচনার প্রয়াস পেয়েছি। এ পুস্তিকা লেখার সময় আমি আমাদের শাইখ আল্লামা ইবন বায রহ.-এর বয়ান-বক্তৃতা থেকে খুব উপকৃত হয়েছি। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে সমাসীন করুন। আমার এ ক্ষুদ্র আমলকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন।

লেখক

শুক্রবার, সকাল বেলা

১৮/৮/১৪২০ হিজরী