hadith book logo

স্ত্রী নির্বাচন

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

পাত্রী দেখা

মহান আলস্নাহ বলেন,

﴿فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَآءِ﴾

‘‘নারীদের মধ্য হতে নিজেদের পছন্দমতো বিবাহ করো’’ (সূরা নিসা ৪ঃ ৩)

অত্র আয়াতে বিবাহের পূর্বে মেয়ে দেখে নেয়ার ব্যাপারে আলস্নাহ বিশেষ ইঙ্গিত প্রদান করেছেন। হাদীসে এসেছে,

عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ : قَالَ رَسُوْلُ اللهِ : " أُرِيْتُكِ فِي الْمَنَامِ جَاءَنِيْ بِكِ الْمَلَكُ فِيْ سَرَقَةٍ مِنْ حَرِيْرٍ فَيَقُوْلُ : هٰذِهِ امْرَأَتُكَ فَأَكْشِفُ عَنْ وَجْهِكِ فَإِذَا أَنْتِ هِيَ فَأَقُوْلُ : إِنْ يَّكُ هٰذَا مِنْ عِنْدِ اللهِ يُمْضِهٖ

আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুলস্নাহ ﷺ বলেছেন, আমি তোমাকে স্বপ্নের মধ্যে দেখেছি, একজন ফেরেশতা তোমাকে রেশমী চাদরে জড়িয়ে আমার কাছে নিয়ে এসে বলল, এ হচ্ছে আপনার স্ত্রী। এরপর আমি তোমার মুখমন্ডল থেকে চাদর খুলে তোমাকে দেখতে পেলাম। তখন আমি বললাম, যদি স্বপ্ন আলস্নাহর পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে অবশ্যই তা বাসত্মবায়িত হবে। [বুখারী ৬৭/৩৬ অধ্যায়ঃ ‘বিয়ে করার পূর্বে মেয়ে দেখে নেয়া’, হা: ৫১২৫, ৩৮৯৫, ই ফা. ৪৭৪৯]

عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ : كُنْتُ عِنْدَ النَّبِيِّ ، فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهٗ أَنَّهٗ تَزَوَّجَ امْرَأَةً مِّنَ الْأَنْصَارِ فَقَالَ لَهٗ رَسُوْلُ اللهِ : أَنَظَرْتَ إِلَيْهَا قَالَ : لَا، قَالَ : فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِيْ أَعْيُنِ الْأَنْصَارِ شَيْئًا

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী ﷺ এর নিকট উপস্থিত ছিলাম। এ সময় এক ব্যক্তি তাঁর নিকট এসে তাঁকে বলল যে, সে আনসার সম্প্রদায়ের এক মেয়েকে বিবাহ করার সিদ্ধামত্ম নিয়েছে। তখন রাসূল ﷺ বললেন, তুমি কি তাকে দেখেছ? সে বলল, না। অতঃপর তিনি বললেন, যাও তুমি তাকে (এক নজর) দেখে নাও। কারণ আনসারদের চোখে কিছু ত্রম্নটি থাকে। [মুসলিম হা: একা. হা:৩৩৭৬-৭৪/১৪২৪; ই.ফা. হা: ৩৩৫০]

সুতরাং মনের সংশয় দূর করার জন্য বিবাহের পূর্বে মেয়ে দেখে নেয়া জরুরি।

জাবির ইবনে আবদুলস্নাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ বলেছেন, ‘তোমাদের কেউ যখন কোন মেয়েকে বিবাহের প্রসত্মাব দেবে তখন সে নিজের চোখে অবশ্যই তাকে দেখে নেয়ার চেষ্টা করবে। যা তাকে বিবাহ করতে আকর্ষিত করবে’। [আবু দাউদ হা: ২০৮২; আহমাদ হা: ১৪১৬৭, শায়খ আলবানী (রহঃ) হাদীসটিকে হাসান বলেছেন]

দাম্পত্য জীবন শামিত্মময়, স্থায়ী ও সুখী করার জন্য বিবাহের পূর্বে কনেকে দেখে নেয়া উচিত।