hadith book logo

স্ত্রী নির্বাচন

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

কনে দেখবে কে

বিবাহ করবে যে, সে-ই কনে দেখবে। এক্ষেত্রে বিশেষ লক্ষণীয় বিষয় হলো, ছেলের বাড়ির যেকোন মহিলা কনে দেখতে পারে। কিন্তু এদেশে বড় জাহেলিয়াত চালু আছে যে, কনে দেখতে ছেলের দুলাভাই, বন্ধু-বান্ধব, বাবা, চাচা, খালু ইত্যাদি শ্রেণির আত্মীয়রা যায়- যা আদৌ শরীয়তসম্মত নয়। তবে হ্যাঁ, তারা যেতে পারবে বটে; কিন্তু কনে দেখায় অংশ নিতে পারবে না। এক্ষেত্রে আপনার লজ্জাবোধ থাকা উচিত। কেননা স্ত্রী হবে আপনার, আর দেখবে সবাই- এটাতো বড় নির্লজ্জতা।

কনের কী দেখতে হবে :

দেখতে হবে পাত্রীর চেহারা, হাতদ্বয় কব্জি পর্যমত্ম এবং পায়ের পাতা। এছাড়া পাত্রীকে ঘুরিয়ে-ঘুরিয়ে তার সকল অঙ্গ-প্রত্যঙ্গ দেখা আদৌ ঠিক নয়; বরং এটা অশস্নীলতা।

পাত্রীকে কী জিজ্ঞাসা করা হবে :

আকীদা, দ্বীনদারী ইত্যাদি গুরম্নত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করতে পারেন। এক্ষেত্রে মেয়েকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে অবামত্মর বিষয়ে প্রশ্ন করা ঠিক নয়।

যৌতুকের চুক্তি করা যাবে না :

দাম্পত্য জীবনে যারা সুখ কামনা করে, তাদের কর্তব্য হলো শরীয়াহ পদ্ধতিতে স্ত্রী নির্বাচন করা। তাহলে পারিবারিক জীবনে শামিত্ম আসবে। আর প্রবৃত্তির অনুসারী হয়ে স্ত্রীর পরিবারের কাছ থেকে যৌতুক নিলে পারিবারিক জীবনে অশামিত্ম নেমে আসবে। যার ভুরি-ভুরি বাসত্মব প্রমাণ এদেশের মাটিতে রয়েছে। কাজেই যৌতুক নেয়া থেকে বিরত থাকুন।