hadith book logo

অন্তর-বিধ্বংসী বিষয়সমূহ নিফাক

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

দুই. উত্তম চরিত্র ও দীনের জ্ঞান:

উত্তম চরিত্র অবলম্বন ও দীন সম্পর্কে জান অর্জন করার মাধ্যমে একজন মুসলিমকে অবশ্যই নিফাক থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কারণ, কখনোই দ্বীনি শিক্ষাকে ভালো চোখে দেখে না, তারা সব সময় ইসলামী শিক্ষাকে পরিত্যাগ করে এবং বিজাতীয় শিক্ষায় শিক্ষিত হতে পছন্দ করে।

আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«خَصْلَتَانِ لَا تَجتَمِعَانِ فِي مُناَفقٍِ حُسُن سَمْتٍ، وَلَا فقْهٌ فِي الدِّينِ»

“একজন মুনাফিকের মধ্যে দু’টি চরিত্র কখনোই একত্র হয় না, সুন্দর চরিত্র ও দীনের জ্ঞান। [তিরমিযী, হাদীস নং ২৬৮৪। আল্লামা আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন।]

সুন্দর চরিত্র বলতে এখানে বুঝানো হয়েছে, সালেহীনদের গুণে গুণান্বিত হওয়া এবং কল্যাণকর কাজগুলো অনুসন্ধান করে তার ওপর জীবন যাপন করা। আর খারাপ ও মন্দ কাজ থেকে নিজেকে নিরাপদ রাখা।