hadith book logo

অন্তর-বিধ্বংসী বিষয়সমূহ নিফাক

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

সাত. দো‘আ করা:

যুবাইর ইবন নুফাইর থেকে বর্ণিত তিনি বলেন,

«دخلت على أبي الدرداء منزله بحمص، فإذا هو قائم يصلي في مسجده، فلما جلس يتشهد جعل يتعوذ بالله من النفاق، فلما انصرف قلت : غفر الله لك يا أبا الدرداء، ما أنت والنفاق؟ قال : اللهم غفرًا ثلاثا، من يأمن البلاء؟ ! من يأمن البلاء؟ ! والله إن الرجل ليفتتن في ساعة فينقلب عن دينه

“আমি আবু দারদার ঘরে প্রবেশ করে দেখি সে সালাত আদায় করছে, তারপর যখন সে তাশাহুদের জন্য বসল, তখন তাশাহুদ পড়ে আল্লাহর নিকট নিফাক হতে আশ্রয় প্রার্থনা করছে, যখন সালাম ফিরাল আমি তাকে বললাম আল্লাহ তা‘আলা তোমাকে ক্ষমা করুক হে আবু দারদা! তুমি নিফাককে এত ভয় করছ কেন? তোমার সাথে নিফাকের সাথে সম্পর্ক কী? এ কথার জবাবে সে তিনবার হে আল্লাহ আমাদের ক্ষমা করুন এ কথা বলল এবং আরো বললেন, এ মহা প্রলয় হতে কে নিরাপদে থাকবে? এ মহা প্রলয় থেকে কে নিরাপদ? আমি আল্লাহর শপথ করে বলছি একজন লোক মুহূর্তের মধ্যে ফিতনার সম্মুখীন হয় তারপর সে তার দীন থেকে ফিরে যায়। [সীয়ারু আলামীন নুবালা ৬/৩৮২, আল্লামা যাহাবী বলেন, সনদটি সহীহ।]