hadith book logo

অন্তর-বিধ্বংসী বিষয়সমূহ নিফাক

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

অনুশীলনী

তোমার সামনে দুই ধরনের প্রশ্ন আছে, এক ধরনের প্রশ্ন যা তুমি সাথে সাথে উত্তর দিতে পারবে। আর এক ধরনের প্রশ্ন আছে যে গুলো গভীর চিন্তা ভাবনা ও ফিকির করার প্রয়োজন আছে।

প্রথম প্রকার প্রশ্ন:

1. নিফাকের শাব্দিক ও আভিধানিক অর্থ কি?

2. নিফাকের প্রকার গুলো কি?

3. নিফাকে ইতিকাদী ও নিফাকে আমলীর মধ্যে পার্থক্য কি?

4. মুনাফিকদের কিছু আলামত ও গুণ রয়েছে, সে গুলোর থেকে উল্লেখযোগ্য কয়েকটি আলোচনা কর।

5. একজন মুসলিম কীভাবে নিজেকে নিফাক থেকে রক্ষা করবে?

3. মুনাফিকদের সাথে একজন মুসলিমের অবস্থান কি হওয়া উচিৎ?

দ্বিতীয় প্রকার প্রশ্ন:

১. নিফাকে আসলি আর নিফাকে আমলীর মধ্যে পার্থক্য কি?

২. মদিনায় কেন নিফাক প্রকাশ পেল কিন্তু মক্কায় নিফাক প্রকাশ পেল না?

৩. আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, «الغناء ينبت النفاق في القلب» এ কথাটির ব্যাখ্যা কর।

৪. ইমাম নববী রহ. উল্লেখ করেন, আলেমগণ নিম্ন বর্ণিত আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আসের হাদীসটিকে মুশকিল বলে উল্লেখ করেন হাদীসটির বিশুদ্ধ অর্থ কি?

«أَرْبعٌ مَن كُنَّ فِيهِ كَانَ مُناَفقًا خَالصِا، وَمَن كَانَتْ فيِهِ خَصْلَةٌ مِنهْنَّ كَاَنتْ فِيهِ خَصْلٌة مِنَ النفِّاقِ حَتَّى يَدَعَهَا : إذَِا حَدَّثَ كَذََب، وَإذَِا عَاَهَد غَدرَ، وَإذَِا وَعَدَ أَْخلَفَ، وَإذَِا خَاصَمَ فَجَرَ»

“চারটি গুণ যার মধ্যে একত্র হবে, সে সত্যিকার মুনাফিক। আর যার মধ্যে এ চারটি গুণের যে কোনো একটি থাকবে সে যতদিন পর্যন্ত তা পরিহার না করবে, তার মধ্যে নিফাকের একটি গুণ অবশিষ্ট থাকল। গুণগুলো হলো, যখন কথা বলে মিথ্যা বলে। আর যখন কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেয়, তখন তা লঙ্ঘন করে, আর যখন ওয়াদা করে তা খিলাফ করে, যখন ঝগড়া-বিবাদ করে, সে অকথ্য ভাষায় গালি-গালাজ করে।

সমাপ্ত