hadith book logo

অন্তর-বিধ্বংসী বিষয়সমূহ নিফাক

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

পাঁচ. আল্লাহর রাহে জিহাদ করা:

জিহাদ হলো, ইসলামের গুরুত্বপূর্ণ সোপান ও শৌর্যবীর্য। ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করা এবং টিকিয়ে রাখার জন্য জিহাদের কোনো বিকল্প নাই। সুতরাং, একজন ঈমানদারের জন্য যখনই সুযোগ আসবে, তাকে অবশ্যই জিহাদে শরীক হতে হবে। অন্যথায় তার অন্তরে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি কারো অন্তরে এ ধরনের আকাঙ্ক্ষা না থাকে তাকে বুঝতে হবে, তার অন্তরে নিফাকের ব্যাধি রয়েছে।

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«مَن مَاتَ وَلَم يَغْزُ وَلَم يَحدِّثْ نَفْسَهُ بهِِ مَاتَ عَلَى شُعبَةٍ مْن نفِاقٍ»

“যে ব্যক্তি মারা গেল, জীবনে কখনো জিহাদ করে নি এবং অন্তরে জিহাদের আকাঙ্ক্ষাও জাগে নি, সে নিফাকের একটি অধ্যায়ের ওপর মৃত্যু বরণ করল। [সহীহ মুসলিম, হাদীস নং ১৯১০।]

ইমাম নববী রহ. বলেন, এখানে অর্থ হলো, যার অবস্থা এমন হবে সে যে সব মুনাফিকরা জিহাদ করা থেকে বিরত থাকে তাদের মতোই হবে। কারণ, জিহাদ ছেড়ে দেওয়া নিফাকের একটি অন্যতম শাখা। হাদীস দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে, যদি কোনো ব্যক্তি কোনো ইবাদত করার নিয়ত করে এবং সে কাজটি করার আগেই মারা যায় তাহলে তাকে নিন্দা করা হবে না। যেমনটি নিন্দা করা হবে ঐ ব্যক্তির যে নিয়তই করল না। [শরহে নববী ১৩/৫৬।]