hadith book logo

অন্তর-বিধ্বংসী বিষয়সমূহ নিফাক

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

নয়. আলী ইবন আবী তালেব রাদিয়াল্লাহু ‘আনহুকে মহব্বত করা:

যুর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আলী ইবন আবী তালেব রাদিয়াল্লাহু ‘আনহু বলেন,

«وَالَّذِي فَلَقَ الَحبَّةَ، وَبَرَأَ النَّسَمَةَ إِنَّهُ لَعهْدُ النَّبيِِّ الأُِّميِّ إلَي أَنَّهُ لا يُحبِّنيِ إلِا مُؤمِنٌ ولا يُبْغِضُنيِ إلِا مُنَافقِ»

“আমি ঐ সত্তার শপথ করে বলছি যিনি বীজ থেকে অঙ্কুর উৎপন্ন করেন এবং মানবাত্মাকে সৃষ্টি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাকে জানান যে, আমাকে শুধু মুমিনরাই মহব্বত করবে আর যারা আমাকে ঘৃণা করবে তারা হলো মুনাফিক”। [সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, হাদীস নং ৭৮।]