১
ইসলাম ও বাস্তবতার আলোকে আরব জাতীয়তাবাদ
লেখকঃ শাইখ আব্দুল আযীয ইব্ন আব্দিল্লাহ্ ইব্ন বায -রাহেমাহুল্লাহ্- • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
অনুবাদকের কথা
“ইসলাম ও বাস্তবতার আলোকে আরব জাতীয়তাবাদ” সৌদি আরবের প্রখ্যাত চিন্তাবিদ ও ইসলামী গবেষক শাইখ আব্দুল আযীয ইব্ন বায লিখিত نقد القومية العربية على ضوء الإسلام والواقع বইটির ভাষান্তর। বইটিতে লেখক পবিত্র কুরআন ও সুন্নাহ্র আলোকে আরব জাতীয়তাবাদ প্রচারের যৌক্তিকতা খণ্ডন করেছেন।
বিশ্বে জাতীয়তাবাদ একটি বিতর্কিত বিষয়। জাতীয়তাবাদের ভিত্তি কী হওয়া উচিত তা নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু ইসলামের নীতি অনুযায়ী বংশ, বর্ণ, ভাষা কিংবা অঞ্চল— কোনোটাই জাতীয়তার ভিত্তি নয়। তবু, বিশ্বের বহু মুসলিম নিজেদের অজ্ঞতাবশত কিংবা অন্যদের চক্রান্তে আজ এই প্রশ্নে বিভ্রান্তির শিকার। এই বিভ্রান্তির কারণ কোথাও কোথাও তারা নিজেদের মধ্যে আত্মঘাতি কলহ ও মারাত্মক হানাহানিতে লিপ্ত।
আরব জাতীয়তাবাদ গোটা আরব জাহানে একটি ব্যাপক প্রচার। আরবদের ঐক্যবদ্ধ করার কথিত লক্ষ্যে এ প্রচার একটি আন্দোলনে পরিণত হয়েছে। লেখক এই আন্দোলনকে কুরআন-সুন্নাহ্ তথা ইসলামের মহান নীতির কষ্টি-পাথরে যাচাই করে এর ভ্রান্তি প্রমাণ করেছেন এবং সমগ্র আরবদেরকে এর মারাত্মক পরিণতি সম্পর্কে সাবধান করে দিয়েছেন। আরব জাতীয়তাবাদ সম্পর্কে একজন আরব লেখকের এই বাস্তব দৃষ্টিভঙ্গি বইটির প্রতি আমার আগ্রহ বৃদ্ধি করেছে। তাছাড়া এ দেশেও জাতীয়তাবাদ নিয়ে নানা রকম বিতর্ক চলে আসছে। সে ক্ষেত্রে এই বইয়ের যুক্তিগুলো লোকদের অনেকটা পথ নির্দেশ দিতে পারবে বলে আমার বিশ্বাস। এ জন্যই বইটি বাংলায় অনুবাদ করলাম। পাঠকদের সুবিধার জন্য সংশ্লিষ্ট পৃষ্ঠার পাদটিকায় সূরার নাম ও আয়াত নম্বরসহ পবিত্র কুরআনের উদ্ধৃতিসমূহের সূত্র উল্লেখ করেছি এবং প্রধান প্রধান আলোচ্য বিষয়ের জন্য উপ-শিরোনাম ব্যবহার করে তদনুযায়ী একটি সূচি সন্নিবেশ করেছি।
জনাব মাওলানা আব্দুল মতীন সালাফী আমাকে মূল বইটি সরবরাহ করে বাংলায় অনুবাদের পরামর্শ দিয়েছিলেন। তাঁকে অশেষ ধন্যবাদ জানাই। অনুবাদটি আগা-গোড়া পড়ে প্রয়োজনীয় সংশোধন করে দিয়েছেন আমার পরম শ্রদ্ধেয় মামা স্বনামধন্য জনাব মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম। তিনি কষ্ট স্বীকার করে বইটির মূল্যবান ভূমিকাও লিখে দিয়েছেন। এ জন্য আমি তাঁর নিকট কৃতজ্ঞ।
ভাষা কিংবা মুদ্রণ সংক্রান্ত ভুল-ত্রুটি ব্যাপারে পাঠকদের যে-কোনো সৎ পরামর্শ বইটির পুনর্মূদ্রণে সাদরে গৃহীত হবে।
মুহাম্মাদ ফযলুর রহমান