hadith book logo

ইসলাম ও বাস্তবতার আলোকে আরব জাতীয়তাবাদ

লেখকঃ শাইখ আব্দুল আযীয ইব্‌ন আব্দিল্লাহ্ ইব্‌ন বায -রাহেমাহুল্লাহ্- • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

আরব জাতীয়তাবাদ মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে

আরব জাতীয়তাবাদ মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এটা অনারব মুসলিমকে তার ভাই আরব মুসলিম থেকে পৃথক করে, আবার আরবদের পরস্পরের মধ্যেও বিভেদ সৃষ্টি করে; কারণ আরবদের সবাই এই মতবাদ সমর্থন করে না। তাদের একদল এটা সমর্থন করলেও আর একদল তা করে না। আর যে মতবাদ মুসলিমদের বিভক্ত করে ভিন্ন ভিন্ন দলে পরিণত করে, তা অবশ্যই ভ্রান্ত এবং ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্যের পরিপন্থী। কারণ, ইসলাম ডাক দেয় ঐক্য ও সংহতির প্রতি এবং সত্য, ন্যায় ও তাকওয়ার জন্য পারস্পরিক সহযোগিতার প্রতি।

পবিত্র কুরআনের ভাষায়:

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ ١٠٢ وَٱعۡتَصِمُواْ بِحَبۡلِ ٱللَّهِ جَمِيعٗا وَلَا تَفَرَّقُواْۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ كُنتُمۡ أَعۡدَآءٗ فَأَلَّفَ بَيۡنَ قُلُوبِكُمۡ فَأَصۡبَحۡتُم بِنِعۡمَتِهِۦٓ إِخۡوَٰنٗا وَكُنتُمۡ عَلَىٰ شَفَا حُفۡرَةٖ مِّنَ ٱلنَّارِ فَأَنقَذَكُم مِّنۡهَاۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَهۡتَدُونَ ١٠٣ ﴾ [ سورة آل عمران : 102-103]

“হে ঈমান গ্রহণকারীগণ ! তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় কর এবং পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সবাই একত্রে আল্লাহর রজ্জুকে শক্তহাতে ধরে থাকো, বিচ্ছিন্ন হয়োনা। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর। কেননা, তোমরা ছিলে একে অপরের শত্রু। তারপর আল্লাহ তোমাদের বিরোধ দূর করে দিলেন। আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হলে। তোমরা অগ্নিকুন্ডের প্রান্তদেশে অবস্থান করছিলে। আল্লাহই সেখান থেকে তোমাদের রক্ষা করেছেন। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর নিদর্শনাবলী বর্ণনা করেন, যাতে তোমরা ঠিক পথে চলতে পার।” [সূরা আলে ইমরান: ১০২-১০৩]

﴿هُوَ ٱلَّذِيٓ أَيَّدَكَ بِنَصۡرِهِۦ وَبِٱلۡمُؤۡمِنِينَ ٦٢ وَأَلَّفَ بَيۡنَ قُلُوبِهِمۡۚ لَوۡ أَنفَقۡتَ مَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا مَّآ أَلَّفۡتَ بَيۡنَ قُلُوبِهِمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ أَلَّفَ بَيۡنَهُمۡۚ إِنَّهُۥ عَزِيزٌ حَكِيمٞ ٦٣﴾ [ سورة الأنفال : 62-63]

“তিনিই তোমাকে তাঁর প্রত্যক্ষ সাহায্য ও মুমিনদের সহায়তায় শক্তিশালী করেছেন। তিনি মুমিনদের মাঝে পারস্পরিক বন্ধুত্বও স্থাপন করে দিয়েছেন। তুমি পৃথিবীর গোটা সম্পদ ব্যয় করেও তাদের মধ্যে এই বন্ধুত্ব স্থাপন করতে পারতে না। অথচ আল্লাহ তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করেছেন। তিনি সর্বজয়ী, মহাকুশলী।” [. সূরা আনফাল, ৬২]

﴿۞مُنِيبِينَ إِلَيۡهِ وَٱتَّقُوهُ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ٣١ مِنَ ٱلَّذِينَ فَرَّقُواْ دِينَهُمۡ وَكَانُواْ شِيَعٗاۖ كُلُّ حِزۡبِۢ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ ٣٢ ﴾ [ سورة الروم : 31]

“তাঁর দিকে একান্তভাবে মনোযোগী হয়ে। আর তাঁকে ভয় কর ও নামায কায়েম কর। আর মুশরিকদের দলভুক্ত হয়োনা, যারা তাদের দ্বীনকে খণ্ড খণ্ড করে দলে দলে বিভক্ত হয়েছে। প্রত্যেক দুলই নিজের নিকট যা আছে তাই নিয়ে খুশী রয়েছে।” [. আর রূম, ৩১]

ইসলাম এমনিভাবে বিভেদ-বিচ্ছিন্নতার বিরোধিতা করেছে এবং ঐক্য-সংহতি রক্ষার জন্য আমরণ সত্যের রজ্জুকে আকড়ে ধরার ডাক দিয়েছে। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে, জাতীয়তাবাদ এবং ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত। এর আরও প্রমাণ, এই মতবাদ অর্থাৎ আরব জাতীয়তাবাদ আমাদের পশ্চিমা শত্রুদের নিকট থেকে আমদানী হয়েছে। এর আড়ালে ওদের আসল উদ্দেশ্য “বিভক্ত কর ও শাসন কর” এই অশুভ কৌশলে মুসলিমদেরকে কত ক্ষতইনা করেছে, যা ভাবতে গেলে হৃদয় ভারাক্রান্ত হয় এবং চোখ অশ্রুসজল হয়ে ওঠে।