hadith book logo

ছহীহ্‌ সুন্নাহ্‌র আলোকে বিতর নামায

লেখকঃ মুহা: আবদুল্লাহ্‌ আল কাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

বিতর নামাযের রাকাত সংখ্যা ও তার পদ্ধতিঃ

বিতর নামায মূলতঃ তাহাজ্জুদ নামাযের অংশ। তাই রাত্রের পূরা কিয়ামুল্লায়লকেও বিভিন্ন হাদীছে বিতর বলা হয়েছে। [. ইমাম তিরমিযী বলেন, ইসহাক বিন রাহওয়াই বলেন, যে সমস্ত বর্ণনায় বলা হয়েছে যে, নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তের রাকাত বিতর পড়তেন- তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, তিনি রাতে বিতরসহ তের রাকাতের মাধ্যমে ক্বিয়ামুল্লায়ল নামায পড়তেন। এই জন্য রাতের নামাযকে বিতরের দিকে সম্বধিত করা হয়েছে। অন্য হাদীছে যে বলা হয়েছেঃ তোমরা বিতর নামায পড় হে কুরআনের অনুসারীগণ! এখানে উদ্দেশ্য হচ্ছে ‘কুরআনের অনুসারীগণ ক্বিয়ামুল্লায় নামায আদায় করবে। তম্মধ্যে বিতরও ক্বিয়ামুল্লায়লের অন্তর্ভূক্ত। (দ্রঃ তিরমিযী, অধ্যায়ঃ ছালাত, অনুচ্ছেদঃ বিতর নামায সাত রাকাতের বর্ণনা, হা/ ৪২০)] এই জন্যই পূর্বে উল্লেখ করা হয়েছে যে, বিতর নামাযের উত্তম সময় হচ্ছে শেষ রাত- যখন তাহাজ্জুদ নামায পড়া হয়। কিন্তু সঙ্গত কারণ থাকলে তা এশার নামাযের সাথে পড়ার অনুমতি দেয়া হয়েছে- এই নামাযের প্রতি অধিক গুরুত্বারোপ করার জন্য।

বিতর নামাযের রাকাত সংখ্যা নির্দিষ্ট একটি সংখ্যায় সীমাবদ্ধ নয় এ নামায ১, ৩, ৫, ৭, ৯, ১১ ও ১৩ রাকাত পর্যন্ত পড়া যায়।