hadith book logo

ইসলামে ইবাদাত

লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

আল্লাহর ভয়

আল্লাহকে ভয় করা প্রত্যেকের উপর ফরজ। আল্লাহ বলেন,

إِنَّمَا ذَلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءَهُ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ . ﴿ ال عمران :175﴾

‘নিশ্চয়ই এরাই সে শয়তান শুধুমাত্র তার বন্ধুদের থেকে তোমাদের ভয় দেখায়। কিন্তু যদি তোমরা ঈমানদার হয়ে থাক তবে তাদের ভয় করো না আমাকেই ভয় কর।’

আল্লাহর বাণী : إِيَّايَ فَارْهَبُونِ ﴿البقرة :40﴾.

‘আমাকেই ভয় কর।’

আল্লাহ বলেন—

إِنَّ الَّذِينَ هُمْ مِنْ خَشْيَةِ رَبِّهِمْ مُشْفِقُونَ ﴿57﴾ وَالَّذِينَ هُمْ بِآَيَاتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ ﴿58﴾ وَالَّذِينَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ ﴿59﴾ وَالَّذِينَ يُؤْتُونَ مَا آَتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ ﴿60﴾ أُولَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ ﴿61 ا﴾ المؤمنون

‘নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত। যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে। যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করেনা। এবং যারা যা দান করবার তা দান করে ভীত কম্পিত হৃদয়ে এ কারণে যে তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে। তারাই দ্রুত কল্যাণ অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী।’

আম্মাজান আয়েশা রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ তাআলার বর্ণনা

وَالَّذِينَ يُؤْتُونَ مَا آَتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ . . . .

‘এবং যারা যা দান করবার তা দান করে ভীত কম্পিত হৃদয়ে ... এ আয়াত কি যে ব্যভিচার, মদ্যপান এবং ও চুরি করে তার জন্য অবতীর্ণ হয়েছে? নবী সা. বললেন, হে সিদ্দীকের কন্যা! না ঐ ব্যক্তির জন্য অবতীর্ণ হয়নি। বরং ঐ ব্যক্তির জন্য অবতীর্ণ হয়েছে যে রোজা পালন করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আর এই ভয়ে থাকে যে, যদি আমার এ আমলসমূহ কবুল না হয়। হাসান বসরী রহ. এ সম্পর্কে বলেন: তারা আনুগত্য এবং বিনয়ের সাথেই আল্লাহর ইবাদত করেছে, তার পর ও তাদের মাঝে ভীতি কাজ করে যে, কবুল না হলে তো শাস্তি পেতে হবে।

মুমিনদের মধ্যে বিরাজ করে কল্যাণ এবং ভীতি। আর মুনাফিকদের মধ্যে বিরাজ করে খারাবী এবং বাসনা।

ইসলামী শরীয়ত বান্দার নিকট ঐ ভীতি কামনা করে যা তার মধ্যে এবং আল্লাহর নিষিদ্ধ বস্ত্তসমূহ লঙ্ঘন করার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কারণ এ সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর রহমত হতে নৈরাশ্য এবং হতাশা জন্ম নিতে পারে। আর আল্লাহ থেকে নিরাশ বা হতাশ হওয়া কাফিরদের বৈশিষ্ট্য। কারণ এতে আল্লাহর উপর খারাপ ধারণা জন্ম হয়।