hadith book logo

ইসলামে ইবাদাত

লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

আল কোরআনে ইবাদতঃ

আল-কোরআনে ইবাদত দুইটি অর্থে ব্যবহার হয়েছে।

العبودية العامة সাধারণ দাসত্ব: অর্থাৎ আল্লাহর রাজত্ব ও বড়ত্বের দাসত্ব। যেমন আল্লাহ তাআলা বলেন—

إِنْ كُلُّ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آَتِي الرَّحْمَنِ عَبْدًا ﴿ مريم : 93﴾

‘নভোমন্ডলে এবং ভূমন্ডলে এমন কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না।’

এ আয়াতের আলোকে সৃষ্টিজগতের নেককার, পাপী, মুমিন, কাফের সকলেই আল্লাহর দাস। ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, তারা অনেক ক্ষেত্রে আল্লাহ দাসত্ব করে। তবে এর মধ্যে বেশীর ভাগ হবে মুশরিক। যেমন আল্লাহ বলেন,-—

وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ ﴿ يوسف :106 ﴾

‘অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।’

আল্লাহ বলেন,

وَمَا أَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِينَ ﴿ يوسف :103﴾

‘তুমি যতই চাওনা কেন অধিকাংশ মানুষই ঈমান স্থাপনকারী নয়।

العبودية الخاصة বিশেষ ইবাদত বা ইচ্ছাধীন ইবাদত : ইখতিয়ার বা ইচ্ছাধীন,আনুগত্য এবং মুহাববত । যে ইবাদত মানুষ নিজের ইচ্ছায় সম্পাদন করে। আল্লাহ তাআলা বলেন,

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا ﴿ الفرقان :63﴾

‘রাহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে ‘সালাম’।’

আল্লাহ তাআলা বলেন-

فَبَشِّرْ عِبَادِ الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ ﴿18﴾ الزمر : 17-18

‘অতএব সুসংবাদ দিন আমার বান্দাদেরকে যারা মনোনিবেশ সহকারে কথা শুনে, অত:পর যা উত্তম তার অনুসরণ করে।’

এ প্রকার বন্দেগীতে মুমিনগণ অন্তর্ভুক্ত। কোন কাফির এর মধ্যে অন্তর্ভুক্ত নয়।