১
ইসলামে ইবাদাত
লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
সাধারণ ইবাদত এবং বিশেষ ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য নিম্নরূপ:
সাধারণ ইবাদত (ইবাদতে আম্মাহ) এর মাঝে সকল সৃষ্টিজগত অর্ন্তভূক্ত। আর বিশেষ ইবাদত (ইবাদতে খাচ্ছাহ) এর মধ্যে শুধুমাত্র ঈমানদারগণ অর্ন্তভূক্ত হবে। অতএব মুমিনরা কাফিরদের সাথে সাধারণ বন্দেগীতেও অর্ন্তভূক্ত। ইবাদতে খাচ্ছাহ এর মাঝে মুমিনরা কাফির থেকে পৃথক।
সাধারণ ইবাদতে সকলেই অর্ন্তভূক্ত। কেউই তার বাহিরে নয়। আর ইবাদতে খাচ্ছাহ ইচ্ছাধীন, স্বাধীন।
কিয়ামতে শাস্তি এবং পুরষ্কার হবে ইবাদতে খাচ্ছাহর উপর। কারণ ইবাদতের মধ্যে এটাই হচ্ছে উদ্দেশ্য। এ জন্য আমরা দেখি সাধারণ ইবাদত (উবুদিয়্যাতে আম্মাহ) কাউকে ঈমানের মধ্যে প্রবেশ করাতে পারে না। আবার কাউকে কুফুর থেকেও বাহির করতে পারে না।