১
ইসলামে ইবাদাত
লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
জ্বীন-ইনসান সৃষ্টির তাৎপর্য
আল্লাহ তাআলা বাতিল বা নিরর্থক বিষয় থেকে পবিত্র। আল্লাহ বলেন-
وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ ﴿ الحجر : 85 ﴾
আমি নভোমন্ডল এবং ভূমন্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্যহীন সৃষ্টি করিনি।
আল্লাহ বলেন-
وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ذَلِكَ ظَنُّ الَّذِينَ كَفَرُوا فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنَ النَّارِ ﴿ ص :27﴾
আমি আসমান-জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী কোন কিছু অযথা সৃষ্টি করিনি। এটা কাফেরদের ধারণা। অতএব কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ অর্থাৎ জাহান্নাম।
এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে, তিনি জ্বীন-ইনসানকে নিরর্থক সৃষ্টি করেননি। আল্লাহ বলেন—
أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ ﴿المؤمنون :115﴾
‘তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?
বরং আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন মহৎ লক্ষ্যে ও বিরাট তাৎপর্যের উদ্দেশ্যে। যা প্রজ্ঞাময় আল্লাহ তাআলা তার বাণীতে বলেছেন,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ ﴿56﴾ مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ ﴿57﴾ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ ﴿الذاريات : 56-58 ﴾
‘আমার ইবাদাতের জন্যই আমি মানব ও জ্বীন জাতি সৃষ্টি করেছি। আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে। আল্লাহ তাআলাইতো জীবিকা দাতা শক্তির আধার,পরাক্রান্ত।’
আল্লাহ তাআলা বলেন —
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿البقرة :21 ﴾
‘হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত কর। যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীদিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায়, তোমরা পরহেজগারী অর্জন করতে পারবে।’