hadith book logo

ইসলামে ইবাদাত

লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ইবাদতের অর্থ

ইবাদতের আভিধানিক অর্থ: অনুগত হওয়া, নত হওয়া, অনুসরণকরা। পারিভাষিক অর্থ: ঐ সকল কাজ যা আল্লাহ পছন্দ করেন ও খুশি হন। তা প্রকাশ্যে করা হোক কিংবা গোপনে, কথায় কিংবা কাজে।

প্রকাশ্য কথা : যেমন: কালেমা উচ্চারণ করা, দোয়া, যিকির, ইস্তেগফার ইত্যাদি।

গোপনীয় কথা : আত্মার সত্যায়ন ও যে সব বিষয় আত্মার স্বীকৃতি প্রয়োজন সে সব বিষয়ে স্বীকৃতি প্রদান করা। যেমন আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবসমূহের উপর ঈমান, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন, শেষ দিবস ও তাক্বদীরের ভালোমন্দের উপর ঈমান আনায়ন করা।

প্রকাশ্য কাজ : যেমন: সালাত কায়েম করা এবং যাকাত আদায় করা, হজ্ব এবং জিহাদ করা, অত্যাচারীতের সাহায্য করা ইত্যাদি।

গোপনীয় কাজ : ইখলাস, মুহাববত, ভীতি, আশা-ভরসা, তাওবা এবং বিনয় ইত্যাদি।