hadith book logo

প্রতিপক্ষের মতামত খন্ডনে ইসলামি শিষ্টাচার

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

(গ) কোনো অজুহাত সৃষ্টির জন্য বিতর্ক না করা

এমন অনেক মানুষ আছেন, যারা কোনো কাজ বা প্রকল্প বাস্তবায়ন করতে প্রয়াসী হলে কর্তৃপক্ষের সাথে এ উদ্দেশ্যে বিতর্ক জুড়ে দেন যেন কাজটি করা না হয়। এর বিরুদ্ধে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। কারণ কাজটি বাস্তবায়িত হলে তার ব্যক্তি স্বার্থ ব্যহত হওয়ার সম্ভাবনা আছে। এটা হল অজুহাত সৃষ্টি করার জন্য বিতর্ক। আল্লাহ রাববুল আলামিন সে সকল মানুষ সম্পর্কে ইরশাদ করেছেন যারা উহুদ যুদ্ধে অংশ না পনয়ার জন্য বিতর্ক জুড়ে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে। উদ্দেশ্য ছিল অজুহাত সৃষ্টি করে অভিযান পরিচালনা না করার পরিস্থিতি সৃষ্টি করা। ইরশাদ হয়েছে-

يُجَادِلُونَكَ فِي الْحَقِّ بَعْدَمَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُونَ .

‘তারা তোমার সাথে সত্য সম্পর্কে বিতর্ক করছে তা স্পষ্ট হয়ে যাওয়ার পর। যেন তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নেয়া হচেছ, আর তারা তা দেখছে।’ (আনফাল : ০৬)

তারা মৃত্যুর ভয়ে যুদ্ধ না করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে বিতর্ক করেছিল। যেন একটি অজুহাত দাঁড় করিয়ে জিহাদে বের হওয়ার পথ বন্ধ করা যায়। আল্লাহ তাআলা এ ধরণের অসৎ উদ্দেশ্যে বিতর্কের নিন্দা করেছেন এ আয়াতে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে তাঁর পছন্দমত সত্যের পথে বিতর্ক করার এবং যথাযথভাবে মানুষকে তাঁর দিকে আহবান করার তাওফিক দিন। আমিন।

সমাপ্ত