hadith book logo

প্রতিপক্ষের মতামত খন্ডনে ইসলামি শিষ্টাচার

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

ইসলাম সংশ্লিষ্ট প্রতিপক্ষ বলতে কী বুঝায় ?

ইসলাম সংশ্লিষ্ট প্রতিপক্ষকে আমরা দুভাবে ভাগ করতে পারি। এক. দূর প্রতিপক্ষ। তারা হল- (ক) নাস্তিক (খ) আস্তিক তবে মুসলমান নয় যেমন- ইহুদি, খৃস্টান, হিন্দু, বৌদ্ধ, ইত্যাদি (গ) মুরতাদ বা ধর্মত্যাগী, অর্থাৎ যারা জন্ম সূত্রে মুসলিম হয়েও ইসলাম প্রত্যাখ্যান করেছে। বা জন্ম সূত্রে অমুসলিম ছিল কিন্তু ইসলাম গ্রহণ করে আবার তা প্রত্যাখ্যান করেছে। দুই. নিকট প্রতিপক্ষ। যারা নিজেদের মুসলিম পরিচয় দেয়। যেমন মুসলিম পরিচয় দানকারী ধর্মনিরপেক্ষ মতাদর্শে বিশ্বাসী। এমনিভাবে শিয়া, খারেজি, কাদিয়ানি, বেরেলভি ও অন্যান্য বিদআতি গোষ্ঠি ও ব্যক্তি। বা হতে পারে যে কোনো মুসলিম, যে কোনো একটি বিদআত বা ইসলাম বিরোধী কাজে লিপ্ত।

এরা সকলেই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের (আহলে সুন্নাত ওয়ালা জামাআত হলো, যারা ইসলাম অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লা্ল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর সুন্নাহ ও তাঁর সাহাবায়ে কেরামের আদর্শের ভিত্তিতে।) প্রতিপক্ষ।