১
প্রতিপক্ষের মতামত খন্ডনে ইসলামি শিষ্টাচার
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
(গ) গালিগালাজ, অবমাননাকর উক্তি ও হুমকি প্রদান না করা
আল্লাহ রাববুল আলামিন যেখানে ইহুদি খৃস্টানদের সাথে বিতর্কে অশোভন কথা বলতে নিষেধ করেছেন। সুন্দর ও মার্জিত কথা বলতে আদেশ করেছেন, সেখানে মুসলিম প্রতিপক্ষের সাথে বিতর্কে অশোভন কথা-বার্তা, অবমাননাকর উক্তি বা হুমকি প্রদানের বিষয়তো কল্পনাই করা যায় না। উপরোন্তু স্বভাবগুলো কাফেরদের। আমরা দেখি কাফেররা যখন নবী বা রাসূলদের সাথে বিতর্ক করতো তখন তাদের গালিগালাজ করত ও হুমকি দিত।
কুরআন থেকে কয়েকটি উদাহরণ দেখুন-
قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِنْ قَوْمِهِ لَنُخْرِجَنَّكَ يَا شُعَيْبُ وَالَّذِينَ آَمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا قَالَ أَوَلَوْ كُنَّا كَارِهِينَ
‘তার কওম থেকে যে নেতারা অহঙ্কার করেছিল তারা বলল, ‘হে শুআইব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে অবশ্যই আমাদের জনপদ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে।’ সে বলল, ‘যদিও আমরা অপছন্দ করি তবুও?’ (আরাফ : ৮৮)
এ আয়াতে আমরা দেখলাম শুআইব আলাইহি ওয়া সাল্লাম- এর জাতির নেতারা তার সাথে বিতর্ক করার এ পর্যায়ে তাকে দেশ থেকে বহিষ্কার করার হুমকি দিয়েছিল।
قَالُوا يَا شُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيرًا مِمَّا تَقُولُ وَإِنَّا لَنَرَاكَ فِينَا ضَعِيفًا وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنَاكَ وَمَا أَنْتَ عَلَيْنَا بِعَزِيزٍ
‘তারা বলল, ‘হে শুআইব, তুমি যা বল, তার অনেক কিছুই আমরা বুঝি না। আর তোমাকে তো আমরা আমাদের মধ্যে দুর্বলই দেখতে পাচ্ছি। যদি তোমার আত্মীয়-স্বজন না থাকত, তবে আমরা তোমাকে অবশ্যই পাথর মেরে হত্যা করতাম। আর আমাদের উপর তুমি শক্তিশালী নও।’ (হুদ : ৯১)
এ আয়াতেও আমরা দেখি বিতর্কের এক পর্যায়ে নবী শুআইব আলাইহি ওয়া সাল্লাম- কে পাথর মেরে হত্যা করার হুমকি দেয়া হয়েছে। ইরশাদ হচ্ছে -
قَالُوا رَبُّنَا يَعْلَمُ إِنَّا إِلَيْكُمْ لَمُرْسَلُونَ ﴿১৬﴾ وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ ﴿১৭﴾ قَالُوا إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ لَئِنْ لَمْ تَنْتَهُوا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُمْ مِنَّا عَذَابٌ أَلِيمٌ ﴿১৮﴾
‘তারা বলল, ‘আমাদের রব জানেন, অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল। আর সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়াই আমাদের দায়িত্ব। তারা বলল, ‘আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। তোমরা যদি বিরত না হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব স্পর্শ করবে।’ (ইয়াসিন : ১৬-১৮)
এ আয়াতে আমরা দেখতে পাই, সংশ্লিষ্ট এলাকার মানুষেরা বিতর্কের এক পর্যায়ে এসে রাসূলদেরকে অমঙ্গলের কারণ বলে গালি দিয়েছে ও তাদের যন্ত্রণাদায়ক নির্যাতনের মাধ্যমে হত্যা করার হুমকি দিয়েছে।
আল-কুরআনে এ ধরনের বহু দৃষ্টান্ত আছে যেখানে সত্যের প্রতিপক্ষ লোকেরা সত্যানুসারীদের সাথে বিতর্ক করার সময় গালাগালি করেছে, ঠাট্টা-বিদ্রুপ করেছে, নির্যাতন, হত্যার হুমকি দিয়েছে। এ স্বভাবগুলো মূলত যারা সত্যের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরই। সত্যানুসারী তার্কিকগণ কখনো এ ধরনের স্বভাবের অধিকারী হতে পারেন না। হওয়ার প্রয়োজনও পড়ে না।