১
ফিদাক নিয়ে ফাতিমা ও আবূ বকরের মাঝে বিরোধের হাকীকত
লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
নারীদের মিরাস সম্পর্কে শিয়া ইমামিয়াদের বিপরীত মুখী অবস্থান:
এসবকে ছাপিয়ে অতি আশ্চর্য বিষয় হচ্ছে, যা অনেকের নিকট অজানা: শিয়া ইমামিয়াদের মাযহাব মোতাবেক নারীরা বাড়ি ও জমির কোনোও অংশ পায় না। অতএব, শিয়া ইমামিয়ারা কীভাবে ফিদাকের জমিতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ওয়ারিশ হওয়ার স্বত্ত্বকে স্বীকার করেন, যদিও তারা নিজেদের মাযহাব মোতাবেক নারীদেরকে জমি ও বাড়িতে ওয়ারিশ করেন না?!!
কুলাইনি ‘আল-কাফি’ গ্রন্থে একটি স্বতন্ত্র অধ্যায় রচনা করেছেন: “নারীরা জমির ওয়ারিশ হবে না” শিরোনাম দিয়ে, সেখানে তিনি আবূ জা‘ফর (অর্থাৎ শিয়াদের পঞ্চম ইমাম মুহাম্মাদ আল-বাকির ৫৭-১১৪ হি.) থেকে বর্ণনা করেছেন: «النساء لا يرثن من الأرض ولا من العقار شيئاً» . “নারীরা জমি ও বাড়ির ওয়ারিশ হবে না”। শিয়া পণ্ডিত তুসি ‘তাহযিব’ গ্রন্থে ও মাজলিসী ‘বিহারুল আনওয়ার’ গ্রন্থে মায়সারাহ থেকে বর্ণনা করেছেন:
«سألت أبا عبد الله عليه السلام عن النساء ما لهن من الميراث؟ فقال : لهن قيمة الطوب والبناء والخشب والقصب فأما الأرض والعقار فلا ميراث لهن فيهما» .
“আমি নারীদের সম্পর্কে আবু আব্দুল্লাহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছি, মিরাসে তাদের অংশ কী? তিনি বললেন: তাদের জন্য রয়েছে ইট, লাকড়ি ও নির্মাণ বাবদ খরচ, তবে তারা জমি ও বাড়ির কোনোও অংশ মিরাস পাবে না”। মুহাম্মাদ ইবন মুসলিম থেকে বর্ণিত, তিনি আবু জাফর আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: «النساء لا يرثن من الأرض ولا من العقار شيئاً» . “নারীরা জমি ও বাড়ির মিরাস পাবে না”। বর্ণনাকারী আব্দুল মালিক ইমাম আবূ আব্দুল্লাহ অথবা ইমাম আবূ জাফর থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: «ليس للنساء من الدور والعقار شيئاً» . “জমি ও বাড়িতে নারীদের কোনোও অংশ নেই”।