hadith book logo

ফিদাক নিয়ে ফাতিমা ও আবূ বকরের মাঝে বিরোধের হাকীকত

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

ফিদাকের জমির ব্যাপারে আলী ও আবূ বকরের ঐকমত্য:

ফিদাকের জমি মিরাস বা হেবা কিছুই ছিল না, শিয়াদের প্রথম ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুর এ মত পোষণ করতেন, যার ফলে ফাতিমার মৃত্যুর পর তিনি খলিফা হয়ে ফিদাকের জমি নিজের মাঝে ও সন্তানদের মাঝে বণ্টন করেন নি, যেমন স্বামী হিসেবে আলী এক-চতুর্থাংশ পেতেন, আর অন্যান্য সন্তান যেমন হাসান, হুসাইন, যয়নাব ও কুলসুম পেত অবশিষ্টাংশ। কারণ, আল্লাহ বলেছেন:

﴿لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۚ١١﴾ [ النساء : 11]

“পুরুষদের জন্য নারীদের দ্বিগুণ”। [সূরা আন-নিসা, আয়াত: ১১] ফিদাকের জমি আলী নিজেও নেন নি, কাউকেও দেন নি -ইতিহাস থেকে এ কথাই প্রমাণিত। অতএব, যে কাজ আলী করেছেন সে কাজের জন্য আবূ বকরকে কেন দোষারোপ করা হয়?! বরং শিয়া বড় আলিম সাইয়্যেদ মুরতাদা “আল-শাফি ফিল ইমামাহ” গ্রন্থে ইমাম আলী থেকে বর্ণনা করেন:

«إنّ الأمر لمّا وصل إلى علي بن أبي طالب عليه السلام كُلّم في رد فدك، فقال : إني لأستحيي من الله أن أرد شيئاً منع منه أبو بكر وأمضاه عمر» .

“শাসন ক্ষমতা আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট এলে ফিদাক ফিরিয়ে আনার আলোচনা হয়, কিন্তু তিনি বলেন: আল্লাহর নিকট আমার লজ্জা হয়, আবূ বকর যা দেন নি এবং উমার যার ওপর প্রতিষ্ঠিত ছিলেন, সেটি আমি কীভাবে গ্রহণ করব”?

সমাপ্ত