১
ফিদাক নিয়ে ফাতিমা ও আবূ বকরের মাঝে বিরোধের হাকীকত
লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
আবূ বকরের হাদীস আহলুস-সুন্নাহ ও শিয়া দু’পক্ষের নিকট সহীহ
আহলুস-সুন্নাহ ও শিয়া উভয়ের নিকট আবূ বকরের হাদীস সহীহ। অতএব, একটি সহীহ হাদীসকে দলীল হিসেবে পেশ করার কারণে আবূ বকর কেন নিন্দিত হবেন, উল্টো কেন তাকে অপবাদ দিবে যে, ফাতিমার মিরাস আত্মসাৎ করার জন্য তিনি হাদীসটি রচনা করেছেন? বলার অপেক্ষা রাখে না হাদীসটি আহলুস-সুন্নাহ’র নিকট সহীহ, ব্যতিক্রম হলেও সত্য শিয়াদের নিকটও হাদীসটি সহীহ। তাদের আলোচনা দেখুন, শিয়াদের ইমাম কুলাইনি ‘আল-কাফি’ গ্রন্থে আবূ আব্দুল্লাহ (অর্থাৎ শিয়াদের ষষ্ট ইমাম জাফর আস-সাদিক ৮০-১৪৮ হি.) আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«… وإنّ العلماء ورثة الأنبياء، وإنّ الأنبياء لم يورّثوا ديناراً ولا درهماً، ولكن ورّثوا العلم، فمن أخذ منه أخذ بحظ وافر» .
“...আলেমগণ নবীদের ওয়ারিশ, নবীগণ টাকা-পয়সার ওয়ারিশ করেন না, তারা করেন ইলমের ওয়ারিশ, যে ইলম গ্রহণ করল সে সৌভাগ্যের বড় অংশ গ্রহণ করল”।
আল-মাজলিসী ‘মিরআতুল উকুল’: (১/১১১) গ্রন্থে বলেন: “প্রথম হাদীসের (অর্থাৎ আমাদের আলোচিত হাদীসের) দু’টি সনদ রয়েছে, প্রথম সনদ মাজহুল, দ্বিতীয় সনদ হাসান বা নির্ভরযোগ্য, যা সহীহ থেকে কম নয়”। অতএব, এক সনদের ভিত্তিতে হলেও হাদীসটি হাসান ও দলীলের উপযুক্ত, তবে কেন অধিকাংশ শিয়া আলিম হাদীসটি ভুলে যান অথচ তাদের নিকটও প্রসিদ্ধ!!