১
ফিদাক নিয়ে ফাতিমা ও আবূ বকরের মাঝে বিরোধের হাকীকত
লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
ফিদাকের পরিচয়:
ফিদাক হিজাজ বা আরব উপ-দ্বীপের একটি গ্রাম বা জনপদ। এখানে ইয়াহূদীদের বসতি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার প্রসঙ্গ নিষ্পত্তি করেন, আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেন, ফলে তারা ‘ফিদাকে’-এর জমির বিনিময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধিতে আবদ্ধ হয়। বিধি মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ফিদাকে’-এর নিজের মালিকানায় রাখেন, মুসলিমদের মাঝে বণ্টন করেন নি। কারণ, সেটি অর্জন করার জন্য তাদের ঘোড়া ও জনবল কষ্ট করে নি।