HADITH.One
HADITH.One
Bangla
System
এই সদাকা জারিয়ায় অংশীদার হোন
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।
সাপোর্ট করুন
ইসলাম ভঙ্গের ১০টি কারণ
লেখকঃ মোহাম্মদ ইমাম হুসাইন কামরুল
২
কিছু কথা اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِه مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَصَحْبِه اَجْمَعِيْنَ
সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবায়ে কেরামের উপর।
আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলাম। ইসলাম ব্যতীত আমাদের জীবন একেবারেই গুরুত্বহীন। কেননা ইসলাম না থাকাবস্থায় আমরা যত উত্তম আমলই করি না কেন আল্লাহ তা‘আলার কাছে তা গ্রহণযোগ্য হবে না। আর যে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেটির প্রতিদান পাওয়াও সম্ভব নয়। সুতরাং আমাদের উত্তম আমলসমূহের যথাযথ প্রতিদান পেতে হলে সর্বপ্রথম আমাদের ইসলামকে ঠিক রাখা আবশ্যক। আর ইসলামকে ঠিক রাখতে হলে আমাদেরকে জানতে হবে যে, কী কী কারণে ইসলাম ভঙ্গ হয়ে যায়। এ ব্যাপারে সঠিক ধারণা না রাখলে কারো পক্ষে ইসলামে টিকে থাকা সম্ভব নয়। কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে, আমাদের সমাজে ইসলামের আনুষাঙ্গিক অনেক বিষয়ে অতি গুরুত্বের সাথে আলোচনা-সমালোচনা ও শিক্ষা প্রদান করা হলেও এই বিষয়ে জানা এবং জানানোর ব্যাপারে তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায় না। এমনকি প্রকাশনা জগতেও এ ব্যাপারে খুবই নাজুক অবস্থা। অনলাইনে বা অফলাইনে আরবি ভাষায় এ বিষয়ে বেশ কিছু রচনা পাওয়া গেলেও বাংলা ভাষায় এ বিষয়ে তেমন বই-পুস্তক নেই বললেই চলে। যার কারণে দেখা যাচ্ছে, মানুষ এ বিষয়ে প্রতিনিয়ত কেবল অজ্ঞতার দিকেই ধাবিত হচ্ছে। তারা কিছু আনুষ্ঠানিক আমল করার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার দাবি করছে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে সেসব প্রচেষ্টার ফলাফল বরাবরই নিষ্ফল প্রমাণিত হচ্ছে। তারা নিজেরাই ইসলাম ভঙ্গকারী কর্মের মধ্যে লিপ্ত রয়েছে। অতএব বর্তমান মুসলিম সমাজের জন্য এসব বিষয়ে সতর্ক হওয়াটা বেশি জরুরি। মুসলিম জাতির এ দূরবস্থা থেকে দূর করার প্রচেষ্টাই হলো বইটি প্রণয়নের মূল লক্ষ্য।
কুরআন ও সহীহ হাদীসের আলোকে আলিমগণ মতামত পোষণ করেছেন যে, ১০টি কারণে যে কোন ব্যক্তির ইসলাম ভঙ্গ হয়ে যায়। তাই আমরা এই বইটিতে উক্ত ১০টি বিষয় উল্লেখ করার সাথে সাথে কুরআন ও হাদীসের আলোকে সেগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাও সংযুক্ত করে দিয়েছি। যাতে করে পাঠক অতি সহজেই এ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে সক্ষম হন। আশা করা যায়, মুসলিম ভাই-বোনেরা এই বইটি পাঠ করে ইসলাম ভঙ্গের কারণগুলো জেনে নেবেন এবং নিজেদের ঈমান ও ইসলামকে হেফাযত করার সুযোগ পাবেন- ইনশাআল্লাহ।
পরিশেষে বইটি প্রকাশনার কাজে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তা‘আলার কাছে তাদের সকলের উত্তম বিনিময় কামনা করছি এবং এ দু‘আ করছি যে, আল্লাহ তা‘আলা যেন মুসলিম উম্মাহর হেদায়াতের জন্য এই বইটিকে অসীলা হিসেবে কবুল করে নেন এবং আমাদের সবাইকে পরকালীন আযাব থেকে মুক্তি দান করেন। আমীন
মা‘আস্সালাম
শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী
০১৯১২- ১৭ ৫৩ ৯৬

রিডিং সেটিংস
Bangla
System
আরবি ফন্ট নির্বাচন
Kfgq Hafs
অনুবাদ ফন্ট নির্বাচন
Kalpurush
22
17
সাধারণ সেটিংস
আরবি দেখান
অনুবাদ দেখান
রেফারেন্স দেখান
হাদিস পাশাপাশি দেখান