hadith book logo

কান্নার ফযীলত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

ফেরেশতাদের ভয়

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُوْلِ اللهِ أَنَّه قَالَ لِجِبْرِيْلَ عَلَيْهِ السَّلَامُ مَا لِيْ لَمْ أَرَ مِيْكَائِيْلَ ضَاحِكًا قَطُّ قَالَ مَا ضَحِكَ مِيْكَائِيْلُ مُنْذُ خُلِقَتِ النَّارُ

আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ একদা জিবরাঈল (আঃ)-কে বললেন, মিকাঈলকে কখনো হাসতে দেখি না কেন? তখন তিনি বললেন, যখন থেকে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে তখন থেকে মিকাঈল হাসেন নাই। [হাসান : মুসনাদে আহমাদ, হা/১৩৩৬৭; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩৬৬৪; সিলসিলা সহীহাহ, হা/২৫১১।]

عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ لَيْلَةَ أُسْرِيَ بِيْ مَرَرْتُ عَلٰى جِبْرِيْلَ فِي الْمَلأِ الأَعْلٰى كَالْحِلْسِ الْبَالِيْ مِنْ خَشْيَةِ اللهِ عَزَّ وَجَلَّ

জাবের (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, মিরাজের রাত্রিতে জিবরাঈল (আঃ) এর সাথে যখন আমি উপরের ফেরেশতাদেরকে অতিক্রম করছিলাম। তখন জিবরাঈল (আঃ) আল্লাহর ভয়ে নিজেকে পুরাতন মোটা রেশমি চাদরে পেঁচিয়ে ফেললেন। [সিলসিলা সহীহাহ, হা/২২৮৯; জামেউল আহাদীস, হা/১৮৮১২।]