hadith book logo

কুরআন ও সহীহ হাদীছের আলোকে ২শতাধিক প্রশ্নোত্তর সহ নাজাত প্রাপ্ত দলের আকীদাহ

লেখকঃ হাফেয বিন আহমাদ আল-হাকামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০০

প্রশ্ন (৯৮) নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী হওয়ার দলীল কী?

উত্তরঃ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। এ ব্যাপারে অসংখ্য দলীল রয়েছে। আল্লাহ তা’আলা বলেনঃ

مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا

‘‘মুহাম্মাদ তোমাদের কোন ব্যক্তির পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত’’। (সূরা আহযাবঃ ৪০) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

( وَإِنَّهُ سَيَكُونُ بَعْدِي كَذَّابُونَ ثَلَاثُونَ كُلُّهُمْ يَدَّعِيُْ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي )

‘‘আমার উম্মাতের মধ্যে আমার পরে ত্রিশজন মিথ্যুকের আগমণ ঘটবে। তারা সকলেই নবুওয়াতের দাবী করবে। অথচ আমি সর্বশেষ নবী। আমার পর কিয়ামতের পূর্বে আর কোন নবী আসবেনা’’। [- আবু দাউদ, তিরমিযী, অধ্যায়ঃ কিতাবুল ফিতান। ইমাম আলবানী সহীহ বলেছেনঃ মিশকাতুল মাসাবীহ, হাদীছ নং- ৫৪০৬।] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা আলী (রাঃ)কে উদ্দেশ্য করে বললেনঃ

( أَلاَ تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلاَّ أَنَّهُ لَيْسَ نَبِيٌّ بَعْدِي )

‘‘তুমি কি এ কথা শুনে খুশী হবে না যে, আমার নিকট তোমার মর্যাদা সেরূপ যেরূপ ছিল মুসার নিকট হারুন (আঃ)এর মর্যাদা। তবে আমার পর আর কোন নবী আসবে না’’। [- বুখারী, অধ্যায়ঃ কিতাবুল মাগাযী, মুসলিম, অধ্যায়ঃ ফাযায়েলুস্ সাহাবা।] নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ

( وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي )

‘‘আমি সর্বশেষ নবী। আমার পর কিয়ামতের পূর্বে আর কোন নবী আসবে না’’। [- আবু দাউদ, তিরমিযী, অধ্যায়ঃ কিতাবুল ফিতান। ইমাম আলবানী সহীহ বলেছেনঃ মিশকাতুল মাসাবীহ, হাদীছ নং- ৫৪০৬।] এ ধরণের আরো হাদীছ রয়েছে।